শিকেইন (..!!)
০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুলের গাথুনি দিয়ে বিশ্বাসের বেড়ে ওঠা আকাশের মেঘ ছুঁয়ে,
শান্ত দীঘির জলের মত টলমলে চোখ, কন্ঠে বিনয় পড়েছে নুয়ে,
নিঃশ্বাস প্রদর্শিত অভিজ্ঞতা মুছে দিয়ে ভুল প্রমাণিত হতে চায়,
বক্ষস্থিত কোন এক অংশ বাধা দিয়ে নিঃশ্বাসকে প্রবোধনে বাঁচায়।
প্রতি মানবের বুকের একাংশ শয়তান, অপরাংশে ফেরেশতার প্রভাব,
শুচিময় অন্তরের অশান্তবোধ তবু অপারগ দিতে ভীষণ অভিশাপ,
তা শুধু কাপুরুষোচিত বলে নয়, দৃশ্যতঃ সেই মেকি সরলতার প্রমত্তে
প্রতিটি রক্তকণিকা ও মস্তিষ্ক-কোষ নাকচ করতে চায়না অসত্যে।
হাতছানিতে ছিনতাই করা জীবনের জমানো সর্বশেষ ব্যাকুল-অনুভব
শক্ত-শীতল ফ্যাকাশে নির্জীব যেন ধীর গতিতে অন্তিমযাত্রায় শব।
শিশুর সারল্যে, জলের তারল্যে মিথ্যার আশীর্বাদে গড়ানো বিশ্বাস
সকল স্বচ্ছতা, নির্ভেজাল অমিশ্রিত সত্যে প্রতিষ্ঠিত ভয়াল ত্রাস।
নিষ্পাপ মুখোশের খোলসে শকুনের নখর, সতর্কের অভিপ্রায়ে পান্থ
নিভৃত নিঃশব্দে করেছে আবিষ্কার স্বাধীনতার রাজপথ অক্লান্ত।
অসাধু আত্মার মৃগতৃষিকায় প্রায়শ্চিত্ত প্রতিরোধে নিস্ফল অসাধ্যতা
হিতকথা তিক্তস্বাদ তাই অনুভূত ব্যথা, পান্থের নিচ্ছিদ্র প্রার্থনাই সফলতা।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন