somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবন্ধ / কলাম

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘মণিপুরী জীবনের চাল-চিত্র ও বর্তমান প্রেক্ষাপট’
এম.এ. আলিম ।

কাল নিরবধি । চির চঞ্চল মহাকালের পালা বদলের প্রভাব পড়ে মানুষের ভাব-ভাবনা সংস্কার সংস্কৃতিতে, জীবন ও মূল্যবোধে । এভাব সভ্যতা এগোয় সোপানের পর সোপান ডিঙ্গিয়ে । পৃথিবীতে বহুবার সভ্যতা ধ্বংস হয়েছে, আবার নতুন করে সভ্যতা জন্ম নিয়েছে । স্থান ও কালভদে সভ্যতার রূপরেখাও ভিন্ন হয় । এই সভ্যতা টিকিয়ে রেখেছে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন জনগোষ্ঠীর বুদ্ধিসম্পন্ন বিচিত্র প্রকৃতির মানষেরা । এসব মানুষদের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের সংস্কার । কালের যুগপৎ রেখায় অবশ্য আধুনিকতার কিছুটা ছোঁয়া সকল জাতিগোষ্ঠীর মধ্যেই বেশ একটা প্রভাব ফেলেছে । বাংলাদেশ আয়তনে ক্ষুদ্র হলেও এতে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর সুসংবদ্ধ বসবাস । দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে সৃষ্টিশীল অনেক ক্ষেত্রেই তাদরে দৃপ্ত পদচারণা । এ রকমই একটি জাতি হল ‘মণিপুরী’ । অপ্রিয় হলেও সত্য যে, আমরা অনেকেই তাদের জাতি হিসেবে স্বীকৃতি দিতে নারাজ । তাদর বলা হয় উপজাতি; অথচ মণিপুরী একটি প্রাচীন জাতি । তাদরে আদি বাসস্থান ভারতের মণিপুরী রাজ্যে ।

‘মণিপুরী’ শব্দটি দু’ভাবে বিশ্লেষন করা যায় । যথা- ‘মণি+পুরী’ অর্থাৎ ‘মণি’ শব্দের অর্থ হল মূল্যবান বস্ত্ত এবং ‘পুরী’ শব্দের অর্থ হল আলয় । সুতরাং ‘মণিপুরী’ শব্দের অর্থ বলা যায় মূল্যবান আলয় বা মূল্যবান গৃহ । আবার অন্যভাবে বিশ্লেষন করলে আমরা পাই যারা ‘মণিপুরী’ রাজ্যের অধিবাসি তাদের বলা হয় ‘মণিপুরী’ । প্রকৃত পক্ষেই ভারতের ‘মণিপুরী’ রাজ্যের মানুষদের ‘মণিপুরী’ বলা হয় । প্রাচীন কালে ‘মণিপুরী’ রাজ্যের বিভিন্ন নাম ছিল । যেমন- কংলৈপাক, কংলৈপুং, কংলৈই, মে এবাক, মেখলি, মিতাই লেইপাক । বিভিন্ন দেশের লোকেরা মণিপুরীদের ডাকত বিভিন্ন নামে ডাকত । বার্মার লোকরা বলত ‘কাথে’ । আসামের লোকেরা- ‘মেখলি; কাছারের লোকেরা বলত মোগলী’ । কারো কাছেই ‘মণিপুরী’ জাতি আজকের মত ‘মণিপুরী’ নামে পরিচিত ছিল না । ‘মণিপুরী’ নাম হয় আজ থেকে তিনশ বছর আগে । রাজা পামহৈবার আমলে । তখন সিলেট থেকে এক বৈষ্ণব ধর্ম প্রচারক মণিপুর যান । তার নাম শান্তি দাশ গোস্বামী তিনি মণিপুর মহাভারতের মণিপুর বলে প্রচার করেন । সেই থেকেই ঐ এলাকার নাম হয় মণিপুর আর ঐ দেশের অধিবাসীরা ‘মণিপুরী’ বলে পরিচিত ।
আসলে বর্তমান মণিপুর মহাভারতের মণিপুর নয় । মহাভারতের মণিপুর ভারতের উড়িষ্যার কাছাকাছি একটি জায়গা ছিল । আর বর্তমান মনিপুর ভারতের উত্তর-পূর্ব দিকে । বার্মার কাছাকাছি । লিখিত ভাবে ‘মণিপুর’ শব্দটির ব্যবহার শুরু হয় বৃটিশ যুগে । তখন মণিপুরের রাজা ছিলেন ভাগ্য চন্দ্র (১৭৬৪-১৭৯৮) । ঐ সময় মণিপুরে অনেক জাতি ও উপজাতির বসবাস ছিল । রাজ্যের নাম পরিবর্তনে সবাই হয়ে যায় ‘মণিপুরী’ ।
বাংলাদেশে মণিপুরীরা বসবাস করছেন প্রায় আড়াইশ বছর ধরে । বর্তমানে সবাই সিলেট বিভাগের অধিবাসী । তবে সবাই একই সময়ে এদেশে আসেননি । মণিপুরীদের বাংলাদেশে আসার সময় কালকে মোটামোটি তিন ভাগে ভাগ করা যায় । ১৭৬৪/৬৫ সালে মোয়রাংথেম নামে এক গোত্র প্রধান তার দলবল নিয়ে প্রথম সিলেটের শ্রীমঙ্গল থানার সাতগাঁও এ বসবাস শুরু করেন । আবার, অনেকের মতে বাংলাদেশে মণিপুরীরা বাস করছেন আরও আগে থেকে । ১৭০৯ থেকে ১৭৪৮ সালের রাজা পামহৈবা এর আমলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বিশগাঁও এলাকায় আসেন প্রথম মণিপুরীরা । অবশ্য আগে থেকেই সিলেটের সাথে মণিপুরীদের যোগাযোগ ছিল । মণিপুরীরা ছিল বৈষ্ণব আর বৈষ্ণব ধর্মের গুরু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান সিলেটের ঢাকা দক্ষিণে । দ্বিতীয় পর্যায়ে মণিপুরীরা বাংলাদেশে আসেন ১৭৯৮ সালে ।সর্বশেষ ১৮২৫ সালে বার্মার অত্যাচারে অনেকেই দেশের বাইরে পালিয়ে যান । যাদের অনেকেই পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন- সিলেট, ঢাকা, ও নেত্রকোনায় বসতি স্থাপন করেন । কিন্তু বর্তমানে সিলেট বিভাগ ছাড়া আর কোথাও মণিপুরী বসতি নেই । মণিপরীদের স্বাক্ষরতার হার অনেক বেশী । ১৯৭৯ বাংলাদেশের মণিপুরী সাহিত্যের এক জরিপে জানা যায় যে, এসময়ের স্বাক্ষরতার হার ছিল ৬১% । ১৯৯৭ সালে এ স্বাক্ষরতার হার বৃদ্ধি পেয়ে হয় ৭০% । আর বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৮০% এ দাঁড়িয়েছে । কিন্তু দুঃখের বিষয় হল মণিপুরীদের উচ্চ শিক্ষার হার কম । প্রায় প্রতিটি মণিপুরী শিশুই স্কুলে যায় । গ্রামে উচ্চ শিক্ষার সুযোগ না থাকায় দরিদ্ররা উচ্চ শিক্ষা নিবে পারেনা । তবে সুযোগ থাকায় উচ্চ শিক্ষার হার বেশী । অনেকে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন । তবে তা তাদের মোট জনসংখ্যার তুলনায় খুবই নগন্ন । ১৯৯৭ সালে মণিপুরীদের মোট জনসংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজার । আর বর্তবানে তা বৃদ্ধি পেয়ে প্রায় পঞ্চাশ হাজারে পৌঁছেছে । মণিপুরীদের স্বাক্ষরতার হার বিশ্লেষণ করলে দেখা যায় যে, পুরুষদের তুলনায় নারী শিক্ষার হারই বেশি । বর্তমানে নারী শিক্ষার হার ৪৬% । অবশ্য সময়ের সাথে পাল্লা করে তাদের উচ্চ শিক্ষার হারও অনেকটা বেড়েছে । বর্তমানে তা প্রায় ২৮% এ উত্তীর্ণ হয়েছে । তবুও মোট স্বাক্ষরতার তুলনায় খুবই কম । মণিপরী জাতি যোদ্ধা জাতি । মণিপুরীদের ইতিহাস যুদ্ধের ইতিহাস । তবে তাদের ইতিহাস, ঐতিহ্যতা রক্ষার জন্য সরকারী কোন জাদুঘর নেই । অবশ্য বেসরকারী ভাবে দুটি সংরক্ষণাগার বা জাদুঘর তৈরী করা হয়েছে । তবে সেগুলো যেমন প্রয়োজনের তুলনায় বৃহৎ নয়, তেমনি নান্দনিকও নয় । সরকারের একটু পৃষ্টপোষকতার এসব জাদুঘরের প্রভূত উৎকর্ষ সাধিত হতে পারে । মণিপুরীরা খুবই পরিশ্রমী জাতি । কৃষির পরই মণিপুরীদের প্রধান পেশা তাঁত শিল্প । মূলত মেয়েরাই তাতেঁর কাজ করেন । পুরুষরা কৃষি কাজ ছাড়াও ব্যবসার সাথে যুক্ত আছেন । তবে মজার ব্যাপার হল মণিপুরীদের ভিক্ষুক নেই । সমাজে গরীবদের অবস্থা পরিবর্তনের জন্য অন্যরা সব সময় সহয়তা করে । মণিপুরী তাঁত শিল্প যতটা নিখুঁত ও উন্নত ততটা কিন্তু তার প্রচার, প্রসার ব্যাপকতা পায়নি । সরকারের একট শুভ দৃষ্টির মাধ্যমেই সম্ভব তাদের তাঁত শিল্পের প্রচার, প্রসার ঘটানো । সম্ভব তাদের উৎপন্ন বস্ত্র বিদেশে রপ্তানীর মাধ্যমে তাদের সৃষ্টিশৈলীতার যথার্থ মূল্যায়ণ প্রদান করা । তাদেরকে স্বাবলম্বী ও শৈল্পিক কাজে উৎসাহ প্রদানে সরকারের শুভ দৃষ্টির বিকল্প নেই ।
মণিপুরীরা গোষ্ঠীগতভাবে বাস করেন । প্রতিটি মণিপুরী পাড়াতেই থাকে একটি দেব মন্দির এবং মন্ডপ । মন্দির ও মন্ডপ সকল ধর্মীয় ও সামাজিক কাজের কেন্দ্র । প্রতিটি পাড়ায় ‘শিংলুপ’ নামে একটি সংগঠন থাকে । পাড়ার সব পরিবার ‘শিংলুপ’ এর সদস্য । পাড়ার সবচেয়ে বয়স্ক ব্যক্তি হন ‘শিংলুপ’ এর প্রধান । আবার, কাছাকাছি কয়েকটি পাড়া মিলে হয় ‘‘লৈপাক পন্চায়’’ বা সমাজ । মণিপুরী সমাজের সবাই বিনাতর্কে লৈপাক পন্চায়ের বিচার মেনে চলেন; যা গনতন্ত্রের বা স্বাধীনতার পরিপন্থি বলে অনেকেই অভিযোগ তোলেন ।
বর্তমানে বাংলাদেশে বসবাসকারী মণিপুরীদের মধ্যে আছে তিনটি সম্প্রদায় । যথা- ক. মৈতৈ, খ.বিষ্ণুপ্রিয়া ও গ. মৈতৈ পাঙান । মৈতৈ পাঙানরা মুসলমান । মৈতৈ ও বিষ্ণুপ্রিয়ারা বৈষ্ণব ধর্ম পালন করেন । তবে মৈতৈদের মধ্যে প্রাচীন ধর্মের অনুসারী ও আছেন । প্রাচীন ধর্মের নাম ‘আপোক্পা’ । মৈতৈ ও বিষ্ণুপ্রিয়াদের মধ্যে বেশ মতবিরোধ রয়েছে । একদল অন্যদল কে মণিপুরী বলে স্বীকার করতে চান না । বর্তমানে তাদের এই মতভেদ অন্তঃর্দ্বন্দে পরিনত হয়েছে ।
বর্তমানে বাংলাদেশে মণিপুরীদের দুইটি ভাষা আছে । একটি মৈতৈ ভাষা এবং অপরটি বিষ্ণুপ্রিয়া । ভাষায় দই দলের মধ্যে কোন মিল নেই বললেই চলে । একদল আরেকদলের ভাষা বুঝেন না । মৈতৈদের ভাষা বাংলা ভাষা থেকে সম্পূর্ণ আলাদা । এ ভাষা তিববতী ও চীনা ভাষার কাছাকাছি । বিষ্ণুপ্রিয়া ভাষা মৈতৈ, আসাম, চাকমা ও বাংলা ভাষার সংমিশ্রণ । মৈতৈ ভাষার একটি বর্ণমালা আছে । প্রায় ২০০০ বছর আগে এ বর্ণমালার সৃষ্টি হয় । তখন বর্ণমালার সংখ্যা ছিল ১৮টি । পরে মহারাজা খাগেম্বার আমলে আরও ৯টি বর্ণমালা যোগ করা হয় । এখন মোট বর্ণসংখ্যা ২৭টি ।
মণিপুরী ভাষার প্রতিটি বর্ণের নাম মানুষের দেহের একেকটি অঙ্গের নাম । এক সময় এ বর্ণে সবকিছু লেখা হত । রাজা পামহৈবার আমলে মৈতৈ ধর্ম রাজ ধর্ম হয়ে যায় । বৈষ্ণব ধর্মের সবকিছুই বাংলা ভাষায় লেখা । তখন থেকে মণিপুরী ভাষাও বাংলা বর্ণমালায় লেখা শুরু হয় । বর্তমানে অনেকেই অবশ্য পুরনো বর্ণমালা চালু করার চেষ্টা করছে । দুঃখের বিষয় হল- তাদের নিজস্ব বর্ণমালা আছে ঠিকই কিন্তু তার যেমন লিখিত স্পষ্ট রূপ নেই তেমনি সরকার কর্তৃক স্বীকৃতিও নেই ।
বর্তমানে মণিপুরীদের বেশির ভাগই বৈষ্ণব ধর্ম পালন করেন । রাজা পামহৈবার আমলে ১৭০৯ থেকে ১৭৪৮ সালে বৈষ্ণব ধর্মের বিস্তার ঘটে । অপরদিকে মণিপুরে ইমলাম ধর্ম প্রবেশ করে প্রায় ৪০০ (চারশত) বছর আগে । মণিপুরীরা সবাই নামের সাথে সিংহ উপাধি লেখেন । অবশ্য এ উআধি নিয়ে মৈতৈ এবং বিষ্ণুপ্রিয়াদের মাঝে বিতর্ক আছে । এইসব বিতর্কের সুরাহা এখনো সম্ভব হয়নি ।
মণিপুরীদের বিয়ে বড়ই বিচিত্র প্রকৃতির । সম্পূর্ণ বিয়ে শেষ হতে প্রায় এক সপ্তাহ লেগে যায় । মণিপুরী ছাড়া অন্য কারো সাথে মণিপুরীদের বিয়ে নিষেধ । কেউ কোন অমণিপুরীকে বিয়ে করলে তাকে কুল ত্যাগী ঘোষনা করা হয় । মৃত ঘোষনা করে তার শ্রাদ্ধ করা হয় । বিভিন্ন প্রকার মন্ত্রের মাধ্যমে তাদের বিয়ের কাজ সমাপ্ত করা হয় । তবে উল্লেখ্য যে, মণিুরীদের মধ্যেও বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে । তাদের বিয়েতে রেজিষ্টারী প্রথা না থাকায় অনেকেই মামলা-মোকদ্দমা তথা ন্যায় বিচার পায় না । সরকার ও অবশ্য রেজিষ্টারী চালু না করার কারনে । মূল্যবান রাজস্ব হারাচ্ছে । রেজিষ্টারী ব্যবস্থা চালু করলে একদিকে যেমন মণিপুরীরা উপকৃত হবে তেমনি সরকারও এ থেকে কিছুটা রাজস্ব পেতে পারে । সুতরাং সরকারের এ দিকে দৃকপাত করা উচিত ।
মণিপুরীরা নাচ প্রিয় জাতি । নাচ-গান মিশে আছে তাদের দর্মীয় জীবনের সাথে । নাচ মণিপুরীদের কাছে অত্যন্ত পবিত্র বিষয় । মণিপুরী নাচ বা নৃত্য দুই ভাহে বিভক্ত । লোক নৃত্য ও শাস্ত্রীয় নৃত্য । লইহারাওবা, খাম্বা-থোইবী, থাবল চোংবী, মাইবী জাগোই, লৈইশেম জাগোই হচ্ছে লোক নৃত্য । শাস্ত্রীয় নৃত্য হচ্ছে রাস, গোষ্ঠীলীলা, উদূখল, মৃদঙ্গ নৃত্য । মণিপুরী নৃত্যের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রাস নৃত্য । রাস তাদের প্রধান দর্মীয় অনুষ্ঠান । এতে রাধা কৃষ্ণ ও গোপীনীদের অভিনয় দেখানো হয় । এই রাস নৃত্য আবার পাঁচ ধরনের । যথা- মহারাস, বসন্তরাস, কুঞ্জরাস, দিবারাস ও নিত্য রাস ।
মণিপুরী লোককথা বা গ্রামীণ গল্পকে বলা হয় ‘ফুঙ্গাওয়ারী’ । ফুঙ্গা হচ্ছে মণিপুরী ঘরের ঠিক মাঝখানে যে আগুন রাখা তার নাম । আর ‘ওয়ার’ মানে গল্প । শীতের রাতে দাদা-দাদীরা নাতি-নাতনীদের আগুনের চারপাশে বসিয়ে যে গল্প শোনাতেন তাই ফুঙ্গা ওয়ারী । এর আরেক নাম ‘চাকঙাই ওয়ারী’ । ‘চাকঙাই’ এর অর্থ ‘ভাতের অপেক্ষা’ । দিনের কাজ কর্ম সেরে মা যখন রান্না করতে যান, তখন মুরববীরা ছোট বাচ্চাদের একত্রে বসিয়ে ভাতের অপেক্ষা করতে করতে গল্প বলতেন । মণিপুরীদের এই লোক গাঁথা গুলো সরকারী পৃষ্টপোষকতার অভাবে কালের গর্ভে প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে । সরকারের একটু শুভ ইচ্ছার মাধ্যমেই এর আশু সমাধান সম্ভব ।
সময় গতিশীল । এই সময়ের সাথে পাল্লা করে চারপাশের অনেক কিছুর বদল ঘটছে । আধুনিকতার ছোঁয়া কিংবা শহুরে সংস্কৃতির ও অনুপ্রবেশ ঘটছে গ্রামাঞ্চলে । কিন্তু দঃখের বিষয় হল- মণিপুরীদরে মধ্যে স্বক্ষরতার হার বেশি থাকলেও জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা এতটুকুও পৌঁছেনি । তারা জন্মবিরতিকরণ বা জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে এখনো অনেকটাই অজ্ঞ। সরকার এসব ব্যাপার-স্যাপার একটু খতিয়ে দেখে তাদের জন্ম নিয়ন্ত্রনের আওতায় আনার জন্য ইতিবাচক প্রচার এবং প্রসারের মাধ্যমে বিশেষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে পারে ।
মণিপুরীরা সামজ ও দেশ সম্পর্কে কিছূটা সচেতন থাকলেও প্রত্যক্ষ রাজনীতির সাথে তেমন জড়িত নয় । তারা আজ আদিবাসী হিসেবে নয়, অধিবাসী হিসেবে স্বীকৃতি চায় । চাকরি ক্ষেত্রে যে কোটা পদ্ধতি রয়েছে তারও পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় । বর্তমান সরকার দিনবদলের মূলমন্ত্রে বিশ্বাসী আবার সমানাধিকার সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ । আশা করছি মণিপুরী সম্প্রদায়রাও অর্থনীতি, রাজনীতি, ধর্মনীতি, সংস্কৃতি প্রতিটা ক্ষেত্রেই সবার মত সমান সুযোগ সুবিধা ভোগ করবে । আর এ ব্যাপারে সরকারের শুভ দৃষ্টি একান্ত প্রয়োজন ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×