ওগো মেঘবালিকা, তুমি কি শুনছো? ...................................
২৮ শে মে, ২০১৪ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
..
আশ্চর্য হওয়ার কিছু নেই- আমি তোমার কাছে নীলিমার সব নীল চাই নি–চাই নি আলাদীনের সেই বিষ্ময়ী চেরাগ! নক্ষত্রের ভাঁজে ভাঁজে ফোঁটা আলোর ফুলকিমালা চাই নি- চাই নি তোমার নরম তুলতুলে গালে রোদ্দুরের ন্যায় ছুঁয়ে দিতে - ‘একুশের গল্পের’ তপুর মত হাত ছুঁয়ে অনন্তকাল পথ চলতে-টিপটিপ বৃষ্টির শরীর ছুঁয়ে যাওয়ার মত ছুঁয়ে দিতে-বিশ্বাস করো মেঘবালিকা-তোমার আমাজানের ন্যায় হৃদয়ে কখনোই চাষাবাদ চাই নি, কেবল চেয়েছি–তোমায় একটু শুনতে-যে কাঙ্ক্ষিত স্বরের মুর্ছনায় সমুদ্রের পুঞ্জত পুঞ্জত সংক্ষুব্ধ কোলাহল থেমে যায়- গ্রীষ্ম তার দাবদাহ ভুলে যায়-
ওগো মেঘবালিকা, তুমি কি শুনছো?
হৃদয় জুড়ে আমার এখন খাঁ খাঁ রোদ্দুর- চিন্তার চৌরাঙ্গীতে মৃত আকাঙ্ক্ষার ভ্যাঁপাসে গন্ধ।
......................................
টিলাগড়, সিলেট
২৫.০৫.২০১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন