somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দজ্ঞান !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আচ্ছা, আমি ‘পানি’-কে ‘জল’ বললে তুমি ওভাবে তাকাও কেন?
ছোটো ‘চাচা’-কে ‘কাকা’ বললেও তুমি যেনো কেমন করে তাকাও!


আমার ভাবনার অন্দরমহলে কাঁপুনি ধরে। ভয়ের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়! জলপাই রঙের রেস্টুরেন্টে যখন খাবার অর্ডার করো তখন সচেতনভাবেই তোমাকে বলতে শুনি “‘সুরুয়া’ বেশি করে দিবেন, প্লিজ”! ওয়েটার অবশ্য ‘সুরুয়া’ শব্দের অর্থ না বুঝে হা করে তাকিয়ে থাকলে তুমি খুব বিরক্তি নিয়ে বলো- ‘সুরুয়া’ মানে হলো ‘ঝুল’!

ওয়েটার হেসে বলে- স্যার কীসের সুরুয়া দেব? মাংসের? ভ্রু কিছুটা কুঞ্চিত করে তুমি বলো- গোশতের সুরুয়া; মানে মাংসের ঝুল!
সংকীর্ণ বিশ্বাসের পোশাকে মোড়া তোমার হৃদয়। তোমাকে কখনো ‘লাউ’ বলতে শুনিনি। ভরাট গলায় বলো- “লাউ এর খারাপ অর্থ আছে, বলতে হয় কদু!”

‘পিসিমা, মাসিমা, পিসেমশাই’ – ডাকগুলো শুনলেই মনে হয় তোমার শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে!
‘আদিম’ শব্দ নিয়েও তোমার কতই না যুক্তির বহর! তোমার খোঁড়া যুক্তির বৃষ্টিতে ভিজাতে চাও সকলকে। কী মনে করে যেনো তুমি এখন আর ‘Holy Quran’ বলো না! বলো- ‘Sacred Quran’

দেশি বিদেশি কোনো সুহৃদ এলে কখনোই তোমাকে বলতে শুনিনা “লাল গোলাপ শুভেচ্ছা কিংবা লাল গালিচা শুভেচ্ছা। ‘লাল রঙ’, ‘লাল পতাকা’, ‘লাল গোলাপ’ শব্দগুলোর সাথে যেনো তোমার নিত্য দ্বন্দ্ব লেগেই রয়েছে!

বিশ্বাসের বৃষ্টিতে গোসল করলেও কখনোই তুমি ‘স্নান’ স্থলাভিষিক্ত করো না! কুয়োর ব্যাঙের মতো ক্ষুদ্র জায়গাতে পড়ে থাকো বলে অনেক বিদেশি শব্দ বা বিধর্মী শব্দই তোমাকে ছোঁ’তে পারে না!

আজকাল ‘রেনেসাঁ’ শব্দের প্রতিও তোমার কেমন যেনো অনীহা অনীহা ভাব! উত্তর চাইলেই অবশ্য রেডিমেড ডায়লগের মতো বলো-‘পুনরুজ্জীবন’ বা ‘নবজাগরণ’ শব্দদ্বয় সন্তানের মতোই আপন!

‘আদিম যুগ’ বললেই তুমি বেশ চটে যেতে; অনেক পরে জানতে পেরেছিলাম ‘আদম’ থেকেই শব্দটির উদ্ভব! আর তাতেই ... ! পাশের বাড়ির কমলাকেও তুমি সামন্ত রাজাদের মতো ভাব নিয়ে শাসাতে। উপদেশের ঝুলি থেকে দামি শব্দ বের করার মতো করে বলতে “দর্জিকে খলিফা বলতে নেই!”

তোমার আচরণের কারণে বিভিন্ন সময় আমি ‘বলির পাঠা’ হলেও তুমি তা বলতে নিষেধ করতে। ‘ইফতার পার্টি’ শব্দদ্বয় পরিবর্তন করে বলতে ‘ইফতার মাহফিল’।

‘বাবা’ শব্দটিকেও তোমার কাছে একজিমার মতো মনে হয়! ভদ্র-অভদ্র সকল জায়গাতেই তোমাকে বলতে শুনতাম ‘পাদ’ শব্দটি। ভুলেও বলতে না ‘বদবায়ু’ কিংবা দুষিত বায়ু!

বয়োজ্যেষ্ঠদের কাছে তুমি ‘আশীর্বাদ’ শব্দটি কৌশলে পরিহার করে ‘দোয়া’ই ব্যবহার করতে। ‘প্রার্থনা’ শব্দটিকেও তোমার কাছে যেনো মনে হতো সৎ ভাই! তাই তুমি ‘মোনাজাত’ই বলো!

একসময় ‘মেহমান’র পরিবর্তে ‘অতিথি’ বললেও এখন কিন্তু তোমাকে ঠিকই গেস্ট বলতে শুনি! কেবল ‘দুলেহা-দুলেহীনে’র পরিবর্তে ‘বর-কনে’ বললেই তোমার গায়ে যেনো 105 ডিগ্রি জ্বর চলে আসে!

লাইলি-মজনু’র প্রেমের মতো দিওয়ানা হয়ে তুমি ‘মরহুম’ শব্দটিকে আলিঙ্গন করে বুকে টেনে নাও অথচ ‘প্রয়াত’ শব্দটিকে তোমার মনে হয় বাংলা ছবির খলনায়কের মতোই চিরকালীন নিকৃষ্ট!

বিশ্বাসের মল্লযুদ্ধে তুমি বিজয়ী বীর! তোমার বিশ্বাসে প্লাবিত হয় ভাষার জমিন। বোরকা পরার মতোই তুমি ধর্মকে শব্দের মধ্যে আবদ্ধ রাখতে চাও। শব্দের অন্ধগলিতে দাঁড়িয়ে ভাবছো- তুমি এক দিগ্বিজয়ী বীর! ধর্মের সুঘ্রাণ নিয়ে তুমি অবলীলায় শব্দের মাত্রা ধরে হাঁটো। ওহে পণ্ডিত! তোমার হয়ত কখনো জানাই হবে না যে, ধর্মকে ভাষার কাঠামোতে ধরে রাখার চেষ্টা ধর্মেরই ক্ষতি, ভাষা বা সাহিত্যের না। তোমার অন্ধ, সংকীর্ণ ভেজা বিশ্বাসে কোনো ফাঁকি নেই নিঃসন্দেহে; কিন্তু কেনো যেনো মনে হয় অনেক ফাঁক রয়েছে!


-------------------
মুনশি আলিম
15.09.2015
শিবগঞ্জ, সিলেট

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×