অণুগল্প :: নেশা
২৯ শে জুন, ২০১৮ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অণুগল্প ::
নেশা-মুনশি আলিম

দয়াল একদিন বিত্তশালী বন্ধুদের সঙ্গে জুয়া খেলতে বসেছে। প্রতিগেম দশ হাজার! মধ্যরাত পর্যন্ত খেলতে খেলতে তার অর্জন হলো প্রায় দুই লক্ষ টাকা! রাত তিনটা থেকেই শুরু হলো তার লসের পালা। এভাবে লস হতে হতে তার লাভের অর্জন শেষ হয়ে পঞ্চাশ হাজার ভর্তুকি গেল। তবু সে উঠল না। শুরু হলো বাকী খেলা। একপর্যায়ে সে তার ব্যবহৃত খাট খেলার বাজিতে ধরল। এবং কাকতালীয়ভাবেই সে হেরে গেল। অন্যান্য জুয়ারিরা তখনই খেলা ভঙ্গ করে তার খাট আনার জন্য রওয়ানা দিল।
খাটের ওপর শুয়ে ছিল তার সদ্যবিবাহিত স্ত্রী ঋতু। জুয়ারিরা ঋতুসহই খাট নেওয়া শুরু করল। ঋতু চিৎকার শুরু করল। জুয়ারিরা সমস্বরে বলতে লাগলো—খাটে যা আছে তার সবই বাজিতে জেতার ফসল! এর প্রকৃত মালিক এখন আমরা। কথাটি বলেই তারা খাট নিয়ে রওয়ানা দিল। দয়াল মাথা চুলকাচ্ছে আর আবছা আলোতে ঋতুর দিকে তাকাচ্ছে। আশেপাশে কেউ নেই। দেখতে দেখতেই অদৃশ্য হয়ে গেল ঋতু।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন