অণু রম্যগল্প : শব্দ বিড়ম্বনা :: পর্ব : ১
৩০ শে জুন, ২০১৮ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ও প্রেমিক রুবেল মামা একদিন জেবুপাড়া দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ একটি ক্রিকেট বল এসে মামার সামনে পড়ল। বল কোথা থেকে এলো তা নিয়ে আমরা রীতিমতো ভাবনায় পড়ে গেলাম। আশেপাশে কাউকেই খুজেঁ পেলাম না। হঠাৎ রাস্তার ডানদিকে চারফুট দেয়ালের ওপারে এক নারী সুললিত কণ্ঠে বললো—বলদে রুবেল, ওইযে ওখানে বলদে! এই অপরিচিত জায়গার মানুষ মামাকে চিনে, তাও আবার যুবতী নারী! মামা তো খুবই খুশি। যুবতী নারীকন্ঠ বলে কথা!
আমি বললাম মামা—এত খুশি হওয়ার কিছু নেই। এই নারীকণ্ঠ আপনাকে অপমান করেছে। মামা বললেন—কিলান? আমি উত্তর দিতে যাব এমন সময় দেয়ালের ওপার থেকে ছোট্ট একটি কাগজের টুকরা মামার গায়ে এসে লাগলো। মামার হার্টবিট তখন আরও বেড়ে গেল। খুব তাড়াতাড়ি করে তিনি কাগজটি খুললেন। তাতে লেখা : বললো—বলদে রুবেল, ওই বলদে। আমি মামাকে বললাম—মামা দেখেছেন, মেয়েটি সত্যি সত্যি আপনাকে অপমান করেছে। সে আপনাকে বলদ বলেছে। বলদ বলবে খেনে? সে তো আমাকে বল দিতাম কইছে! আমি বললাম—বল যদি দিতেই বলবে তবে তো সে লিখত: বল দে রুবেল; ওই, বল দে! মামা কিছুটা বিরক্ত নিয়েই বললেন—হালার হালা, আর কোনোগুরে বাংলা পড়াইতাম নায়!
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন