somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাইট টু ফুড এবং বাংলাদেশ

০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি অংশ, খাদ্য ও কৃষি সংস্থা বা এফ এ ও আয়োজিত বিশ্ব খাদ্য দিবস গত ১৬ অক্টোবর ২০০৭ সারা বিশ্বজুড়ে পালিত হলো। আয়োজনের মূল প্রতিপাদ্য ছিলো, “খাদ্যের অধিকার” অর্থাৎ রাইট টু ফুড। পৃথিবীর যেকোন স্থানেই বসবাসরত নারী, পুরুষ, ছেলে এবং মেয়ের জন্য অপরিহার্য একটি মানবাধিকার খাদ্যের অধিকার। যে পরিবারটি প্রতিটি রাতেই না খেয়ে ঘুমাতে যায় তাদের মূলতঃ দেখা হয় সমবেদনার জায়গা থেকে। কিন্তু খাদ্য অধিকার’এর বিষয়টি সারা বিশ্বজুড়ে সবার নজরে পড়বার কারণে এখন না খেয়ে থাকা পরিবারগুলোর ভাবনাও পাল্টাচ্ছে। এই পরিবারগুলোকে আর দেখা হচ্ছেনা করুণার কোন জায়গা থেকে বরং মৌলিক মানবাধিকার পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্থ একটি গোষ্ঠী হিসেবে দেখা হচ্ছে তাদের। খাদ্য-অধিকারের বিষয়টি প্রতিটি মহাদেশেই ক্রমান্বয়ে চিহ্নিত হচ্ছে এবং প্রতিটি মহাদেশেই নেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ । একুশ শতকের লক্ষ্য হচ্ছে বাইশ শতকের অর্জনের জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখা। আর সেটা হওয়াটাই তো যৌক্তিক।

বিশ্বায়ন, শিল্পায়ন এবং বৈশ্বিক উষ্ণায়ণ’এর কারণে খাদ্য উৎপাদনে পড়ছে ব্যাপক প্রভাব। সবচাইতে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে অনুন্নত দেশগুলো যেমন বাংলাদেশে এর প্রভাবের অনেকটাই পরিলক্ষিত হচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সাথে খাদ্যের চাহিদার তাল মেলাতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে আমাদের মত আরও অনেক অনুন্নত দেশকেই। তাই, খাদ্যের অধিকার কিংবা অন্যভাবে বলতে গেলে খাদ্য নিরাপত্তার বিষয়টি অন্তত আমাদের কাছে শোনায় রুপকথার মত!

খাদ্য-অধিকার’এর বিষয়টি আরও ভালোভাবে বুঝতে গেলে দুটো জরুরী বিষয় বোঝা দরকার : প্রথমত: ১৯৯৬ সালে বিশ্ব খাদ্য সামিট’এ নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালের ভেতর অপুষ্টিজনিত মানুষের সংখ্যা অন্তত অর্ধেক কমিয়ে আনা এবং দ্বিতীয়ত: মিলেনিয়াম উন্নয়ন লক্ষের প্রথম লক্ষ্য, দারিদ্র্য এবং ক্ষুধার কারণে মারাত্মকভাবে বিপর্যস্ত মানুষের সংখ্যার হার ২০১৫ সালের ভেতরে অর্ধেক কমিয়ে আনা।

সাধারণভাবে, জন্মসূত্রেই একজন মানুষের থাকে খাদ্য অধিকার। আমাদের যা মূল চাওয়া তা হলো এই যে সি-ফোর, এস এল-এইট এর মত নতুন সব উচ্চ-ফলনশীল ধান-জাত আবিস্কার হচ্ছে এবং এগুলোর উৎপাদনের কারণে যেখানে কোটি কোটি মানুষ খেয়ে বাঁচছে, সেখানে এইসব ধান-জাত এর মাধ্যমে আমরা কেন পারছিনা জনবহুল বাংলাদেশের খাদ্যের অভাব মেটাতে, নিশ্চিত করতে কোটি কোটি মানুষের খাদ্য অধিকার? তাই আমরা মনে করি, বাংলাদেশ সরকারের অবস্থান এই হাইব্রিড ইস্যুগুলোতে আরও স্পষ্ট, আরও খোলাসা হওয়া দরকার। আমাদের বিজ্ঞানীরা সরকারী সহযোগিতায় এইসব নব-আবিস্কারগুলোকে কাজে লাগিয়ে কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাবে, এবং তাদের খাদ্যের অধিকার নিশ্চিত করবে, ক্রমবর্ধমান জনসংখ্যার মত কঠিন এক চ্যালেঞ্জ আমরা শক্ত হাতে মোকবেলা করবো - এইতো আমাদের চাওয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×