ঢাকা শহর আইশা আমার আশা ফুরাইলো........................ঘটনা -১
১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে আমার বয়স এক বছর হলো এই ঢাকা শহরে। তাই একটু পিছন ফিরে দেখছি। আমার স্মরণীয় ঘটনাগুলো স্মরণ করছি।
ঘটনা -১
২০১২ সালের ২৩ শে এপ্রিল একটা জব এর ভাইবা দিতে আসি ঢাকাতে। ভাইবা ভালো হয় এবং জবটা ও হয়। তখন ও সিদ্ধান্ত নিতে পারিনি এই জব করব কি করব না।এই চিন্তা করতে করতে এলাম সায়েদাবাদ।চট্রগ্রাম এর যাওয়ার উদ্দেশে হানিফ এর টিকেট কাটলাম। টিকেট কেটে গাড়ীতে উটলাম। খুব ক্ষুধা লাগছিলো।হাতের বেগটি সিটের উপরে রেখে নীচে গেলাম পানি আর শুকনা খাবার এর জন্য।দোকানটা ঠিক ৫ হাত দূরে বাস থেকে।যথারীতি খাবার নিয়ে গাড়ীতে উঠলাম। গাড়ীতে উঠে যা দেখলাম তাতে জীবনে প্রথমবার এর মতো আমি ভীষণ কান্না করলাম। কারন, আমার বেগটা আর নেই।কেউ,নিজের মনে করে বেগটা নিয়ে গেছে। সাথে নিয়ে গেছে আমার ১৮ বছরের সব অর্জন। মানে,বেগে আমার সব অরিজিনাল সার্টিফিকেট ছিলো। তৎক্ষণাৎ কি করবো বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ খুজলাম,কিন্তু কোনো লাভ হয় নাই। আমার বড় ভাইকে ফোন দিলাম। উনি বলল, কিছু আর করার নেই। বাসে করে চট্রগ্রাম চলে আসার জন্য বললেন আমাকে।বাসে বসে নিজেকে বারবার আপন মনে বকা দিচ্ছিলাম। এটা একটা সান্তনার চেষ্টা। আর, তখন ভাবলাম, প্রথমবার ঢাকাতে একটা জব হলো তাতেই এই পরিণতি। এইখানে থাকলে না জানি কত বিপত্তিতে পরবো। বাসে অনেকক্ষণ চিন্তা করে ঠিক করলাম, এই জবটা করবো।শুধু দেখার জন্য, এর চেয়ে আর কি খারাপ পরিস্থিতি আমাকে দেখতে হয়। সেই প্রেক্ষাপটে, ২০১২ সালের আজকের দিনে আমার ঢাকার জীবন শুরু হয়। ..........................................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন