বিদায় পার্বত্য চট্টগ্রাম!!!
দুপুরের খাবার আগেই সেরে ফেলছিলাম।তাই প্রথমে এসেই গুহার পর্ব শেষ করলাম।গুহা থেকে আসার পর রাস্তার পাশে কিছুক্ষন বিরতি নিলাম।তখন দেশের পরিস্থিতির অবনতি থাকায় সেখানে কিছু পুলিশ মোতায়েন ছিল।তাদের সাথে কিছু আলাপও করলাম। তারপর বাসযোগে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী ঝর্ণার কাছে গেলাম।মেইন রোড থেকে ঝর্ণার কিছু দুরত্ব আছে।সেখানে হেঁটে কিংবা কার মাইক্রো, জীপে করে যাওয়া যাবে।তাও কিছু দুর গিয়ে আর যাওয়া যায় না।অগত্যা তখন হেঁটে হেটেই যেতে হয়।হেঁটে গেলে সেখানে কিছু উপভোগও করা যায়।বিশেষকরে উপজাতিদের পরিবেশ- সংস্কৃতি ইত্যাদি।
অল্প কিছুক্ষণ হেঁটে আমরা সেখানে পৌছলাম।ঝর্ণা উপভোগ করা কুবই আনন্দময়।আকর্ষনীয় হচ্ছে সেখানে গোসল করা।বর্ষাকাল কিংবা তার পরে ঝর্ণার চিত্র খুবই চমৎকার।তখন পানিও বেশি থাকে।অন্যান্য সময় পানি কম থাকে।
আমরা সেখানে অনেক্ষণ আনন্দ- ফুর্তি করলাম ওজু করলাম,নামাজ,গোসল সব সেরে সন্ধ্যার কিছুক্ষণ আগে সেখান থেকে রওয়ানা দিলাম।
সন্ধ্যার কালো চাদর যখন সমগ্র পার্বত্য চট্টগ্রামকে ছেয়ে ফেলল,তখন আমরা খাগড়াছড়ী ত্যাগ করলাম..…
খাগড়াছড়ির বর্তমান পরিস্থীথি নিয়ে অন্য সময় কিছু লিখবো
ইনশাআল্লাহ…!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





