আমার ভেতরে আমাদের আমিগুলো গুলি ছুঁড়ে গোলাভরা মাঠে-ঘাটে
জমাট গোলাগুলি বর্তমান বদলী করে মোমিন রোডে জেলা প্রশাসক হয়ে গেছে
পঙতিভোজনে তারা স্বার্থপরের মত ডিসি হিলে আমার-তোমার গণজাগরণ ভুলে
হেফাজত-হেফাজত আওয়াজ তুলে তুই-তোরা তোদের দুর্গ গড়ে দুর্গা মারে
লাটানুপ্রাস কে বোঝে তখন? – আমজনতা, সুধী সাধারণ প্রতিবছর ওই!
বৈদর্ভ অথবা বৈকুণ্ঠ – পকেট ফাঁকা থাকলে সব প্রাইভেট হয়ে যায় পাবলিক
শান্তিচুক্তি করেছো কি করোনি তা বোঝে না, মানচিত্র বোঝে খাস-নগদ
খসড়া খাবার হুমকি আসে মেলা, জেলা, উপজেলা থেকে, সুদূর প্রান্তিক হতেও…
আজি হতে শতবর্ষ পরে… কি আর হবে!
সূত্র : সিটিজিনিউজ.কম
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



