somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন প্রক্রিয়ার নতুন রুপ--একটা চমৎকার পদক্ষেপ!

২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন প্রক্রিয়ার আধুনিকীকরণ--এখন ঘরে বসেই শুধুমাত্র একটা এসএমএস দিয়ে আবেদন করা সম্ভব।

Click This Link

এসএমএস এ শুধু এসএসসি ও এইচএসসির রোল নম্বর ও ইউনিটের নাম দিয়ে পাঠালে ফিরতি মেসেজে রেজিস্ট্রেশন নাম্বার পাঠনো হবে, আর আবেদনের প্রয়োজনীয় ফী কেটে নেয়া হবে ঐ মোবাইলের ব্যালেন্স থেকে। কোন ফর্ম পুরণের প্রয়োজন পড়বেনা, অন্তত ভর্তির আগে নয়। আরো বিস্তারিত আছে লিংকে।

সরকারি ভার্সিটিগুলোয় আবেদনের পুরো ব্যাপারটাই বিশাল লম্বা
১। লাইনে দাঁড়িয়ে ফর্ম কেনা,
২। ৩ পাতার ফর্ম অতি-সাবধানে ২ ঘন্টায় পূরণ করা, :)
৩। তারপর আবার লাইনে দাঁড়িয়ে জমা দেয়া

পুরো ব্যাপারটাকে 2 মিনিটের এসএমএসে নামিয়ে আনা হচ্ছে, প্রযুক্তির ব্যাবহার করে জটিলতা কমানোর আদর্শ উদাহরণ বলা যায় :) এতে সময়, যাতায়াতের খরচ তো বাঁচবেই, বেশ কিছু ভর্তি ফরম দুর্নীতিও ঠেকিয়ে দেয়া সম্ভব। একটা সরকারী বিশ্ববিদ্যালয়ের এটা "অটোমেশনের" পথে একটা পদক্ষেপ, আশা করি এটাই শেষ না, সামনে আরো ভালো উদ্যাগ নেয়া হবে!
.
.
.
.
.
.
.
.
অফ টপিক:
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জীবনের একটা খুব আনন্দময় সময় কাটিয়েছি, মনের কোণে এই চমৎকার ভার্সিটিটার জন্য একটা দুর্বলতা সবসময়ই টের পাই। ভার্সিটির খারাপ কোন খবর পেলে মনটা খারাপ হয় (যেটা গত ২/১ সপ্তাহে বেশ কয়েকবার পেয়েছি--সবই রাজনৈতিক মারামারির ব্যাপার) তাই যখন একটা ছোট ভাল খবর পেলাম, ভাবলাম সবাইকে বড় গলা করে জানাই :)
২২টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×