somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি টেগা পোস্ট(মেগার উপ্রে)! আমার বাণিজ্য-মেলা দর্শন; সম্পূর্ণ রঙ্গিন ফটো-ব্লগ B-)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বহুল প্রতিক্ষীত মেগা ইভেন্ট, সারা বছর 'শপাহলিক' রা যার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, সেই বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে।
প্রতি বছর বলি, যাবো না, তারপরও যাই ! :P
যেহেতু বলে ফেলেছি যাব না, সুতরাং যেতেই হল! B-)
আসলে একটা বড় শপিং মলের সাথে বাণিজ্য মেলার তেমন কোন পার্থক্য নেই। অবশ্য আপনি যদি ৩০ টাকার ফুচকা ৮০/৯০ টাকায় খেতে চান বা ১০০ টাকার বিরিয়ানি ১৮০/১৯০ টাকায় খেতে চান তাহলে বাণিজ্য মেলার চেয়ে ভাল জায়গা আর হতেই পারে না! /:) B:-)

যে উদ্দেশ্য নিয়ে বাণিজ্য মেলার যাত্রা অর্থাৎ দেশী-বিদেশী পণ্যের সাথে ক্রেতাদের পরিচয় করিয়ে দেয়া, সেটা অনেকাংশেই অনুপস্থিত।
পাকিস্তান,ভারত,থাইল্যাণ্ড, ইন্দোনেশিয়া, ইরান সহ অনেক দেশের নাম থাকলেও স্টলগুলোর ভেতর আসলে আমাদের দেশী পণ্য।
কয়েকটি ভারতীয়,ইরানের স্টলে তাদের নিজস্ব পণ্য রয়েছে কেবল। বাকি সবই আমাদের দেশীয় কোন দোকানের পণ্য, শুধু স্টলের নাম বিদেশী বসিয়ে দাম বেশী রেখে বিক্রি করা হচ্ছে।
যেমন আমি নিজে থাইল্যান্ডের স্টলে গিয়ে আম্মার জন্যে পার্স কিনলাম। প্যাকেটের গায়ে ঠিকানা লেখা, গুলশান কোন এক দোকানের ! X(
শুধু তাই না, এখানের বেশির ভাগ পণ্য কেনার জন্য আপনাকে থাইল্যাণ্ড যেতে হবে না, গুলশান গেলেই হবে। বা এখন বাণিজ্য মেলায় গেলেও হবে।
আর এই দোকানের সেলসম্যান এর ব্যবহার বড়ই ভাল। আমি প্রথম একটি পার্স দেখতে চাইলাম, সে তখন আরেক উঠতি বয়সের মেয়ের সাথে রসালাপে ব্যস্ত! দ্বিতীয়টি যখন দেখতে চাইলাম, সে মিহি সুরে বলল, ভাইয়া, সব তো আপনাকে দেখানো যাবে না, এখান থেকেই দেখেন, দাম ফিক্সড, নো দামাদামি।
আমি আরেকটা পার্স দেখিয়ে বললাম, দেখি ওই সাদাটা। সে বড়ই বিরক্ত হল। আরে ব্যাটা, বসছিস জিনিস বেচতে, অথচ হাতে নিয়ে দেখতে দেবে না। ইচ্ছা করছিল, থাপ্পড় দিয়ে থাইল্যাণ্ড পাঠিয়ে দেই। কিন্তু কিছুই করলাম না, মন খারাপ করে ফিক্সড-প্রাইস দিয়ে পার্স কিনে চলে এলাম।

অনেক কথা বলা হল, আসেন পিকচার শুরু করিঃ


মেলায় আপনাকে সুস্বাগতম :)

আরেকটু বড় করেঃ



গেট অব্দি পায়ে চলার পথঃ



টিকিট কাউন্টার, পুরাই ফাঁকা( আমি আসছি দেখে ) B-)



নিঃস্বার্থ ভালুবাসা / হোয়াট ইজ লাভ :-*B-)



অবশেষে গেট. ইয়া আলীইইইইই :D:D:D



এইটা হল 'বাণিজ্য ডান্ডা' ! মানে আপনি যদি গেট দিয়ে ঢোকার পর আর বের হতে না পারেন, আসমানের দিকে তাকিয়ে এই ডান্ডা খুঁজে বের করবেন এবং এর কাছে চলে আসবেন। দেখবেন গেট পেয়ে গেছেন। কত উপকার করলাম দেখসেন। একটা প্লাস রেখে যাবেন যাওয়ার আগে।:)



ভেতরের দৃশ্যঃ



ইরানি স্টলঃ



বাহারি বাত্তি! সুন্দর এবং দাম বেশি :| :



এই সেই থাইল্যাণ্ড স্টল। উপরে ফিটফাট,ভিতরে ব্যবহার বিভ্রাটX(



ভেতরের ছোট স্টলঃ



কোন এক দোকানের সামনে হরিণঃ



আক্তার ফার্নিশার্স। বিবাহিত রা খাট পালঙ্ক,টেবিল,চেয়ার কিনতে পারেনঃ



সনি-র‌্যাংগস। এর সেলসম্যান সবচেয়ে ভাল। স্মার্ট এবং ভদ্র। আমি একজনের সাথে অনেকক্ষণ কথা বলেছি। এলসিডি এবং এলইডি এর পার্থক্য যদিও বলতে পারে নাই ;) । বলে, এলসিডি একটু বেশি চওড়া, এলইডি কম!:P



ফুজিফিল্ম এর দোকান। কোন এসএলার নাই, সব সেমি এসএলারঃ



সিরামিক্স এর দোকানঃ



খালি আপনারা বিনোদন পাইলে হবে? বাচ্চাদেরও বিনোদনের ব্যপক প্রয়োজন। আস বাচ্চারা, ডোরিমন হাজিরঃ



মাথার তার ছিড়া গেসে ? পাবেন না কোথাও। তবে বাসা বাড়ি,কোম্পানির ইলেক্ট্রিক লাইনের তার এখানে পাবেন !



ফোয়ারা, পানির ঝোয়াড়া !



টাকার লেনদেন করে যানঃ



গায়ের দুর্গন্ধ দূর করুন এই স্টলেঃ



বিবাহিত রা এইদিকে! সবজি কাটা প্রশিক্ষণ কর্মশালা :



"গাড়ি চলবে" চাকায় ভর করেঃ



ভাইয়েরা আমার, শার্ট নিয়া যানঃ



এই দোকানের সামনের পুরাই খুল্লাঃ



একটু নান্দনিকতার ছোঁয়াঃ



দেশীয় পণ্য, কিনে হন ধন্যঃ



কেনাকাটা অনেক করলেন।এবার রক্ত দিয়া যানঃ



অনেক ঘুরসেন, এবার আসেন খানাপিনা হবে। বিল নিয়ে চিন্তা করতে হবে না। এই পোস্ট দেখামাত্র জানাপা বিল দিয়ে দিবেঃ



ইস্তাম্বুলের কাবাবঃ



ডেজার্ট হিসেবে আইসক্রিম। কি বললেন? ঠান্ডা, শীত !!!
ব্যাপার না, বাঙ্গালি মাগনা পেলে আলকাত্রাও খায়ঃ



জুস খানঃ



কি? দেশী জুস খাবেন না ? নেন, বিদেশীটাই খানঃ



যত সময় নিয়ে পোস্ট দিলাম, এতক্ষন আমি মেলাতেও ছিলাম না! যদি একটু হলেও আনন্দ দিতে পারি, আমার এ পরিশ্রম স্বার্থক বলে মনে করব।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×