somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাবলীগ জামাতে গিয়ে আমল করলে ঘরে বসে আমাল করার তুলনায় ৪৯ কোটি গুন সোয়াব হবে : কিছু প্রশ্ন ।

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের তাবলীগ জামাতের মুরুব্বীরা বলেন, আল্লাহর রাস্তায় গিয়ে যে কোন নেক আমল করলে ঘরে বসে আমল করার চেয়ে ৪৯ কোটি গুন সওয়াব পাওয়া যায় । এ প্রেক্ষিতে কিছু প্রশ্ন :

১। আমরা প্রতি শুক্রবার জুমার নামাজ পড়তে যাই । শুক্রবার মাদ্রাসার ছেলেরা একদিনের জামাতে বের হয়ে থাকে । আবার ৩ দিনের বেশীর ভাগ জামাত ও ছুটির কারণে এই দিন-ই বের হয় । মাদ্রাসার ছাত্র যারা ১ দিনের জামাতে বের হয়ে জুমা আদায় করে বা যারা ৩ দিনের জামাতে গিয়ে জুমা পড়েন তারা কি মহল্লায় বা মাদ্রাসায় জুমা পড়ার তুলনায় ৪৯ কোটি গুন সোয়াব পান ? অথবা তিন -দিন / চিল্লার জামাতে নুসরতে গিয়ে জুমা পড়লেও কি মহল্লার জুমা থেকে ৪৯ কোটি গুন সোয়াব পাওয়া যাবে ?

২। প্রতি বছর অনেক হাজী সাহেবরা হজে যান । তাবলীগী ভাইয়াও অনেকে জামাত বন্দী হয়ে ২ মাসে জন্য হজের মেহনতের জন্য হজে যান । যারা তাবলীগী জামাতের সাথে হজে যান, তারা কি অন্যদের তুলনায় ৪৯ কোটি হজের সোয়াব পান ?

৩। বৃহস্পতিবার কাকরাইল মসজিদ বা অন্যান্য শবগুজারীর পয়েন্টগুলোতে বয়ান শুনার জন্য গিয়ে এশা বা মাগরিব নামাজ পড়লে মহল্লার মসজিদে নামাজ আদায় করার তুলনায় ৪৯ কোটি গুন সওয়াব হবে ? ঢাকা শহরে বেশ কয়েকটি শবগুজারীর পয়েন্ট আছে , যেগুলো আবার অনেক সাথীদের মহল্লার মসজিদ । ঐ মসজিদগুলোতে নামাজ আদায় করার ফজীলত কেমন হবে ?

৪। কোন সাথী ভাই যদি আল্লাহর রাস্তায় বের হয়ে জাকাত আদায় করেন তবে কি ঘরে বসে জাকাত আদায় করার তুলনায় সাত লক্ষ বা উনপঞ্চাশ কোটি গুন সোয়াব পাওয়া যাবে ?

৫। পার্শবর্তী মহল্লায় দ্বিতীয় গাস্তে গিয়ে আছর- মাগরিব - এশা নামাজ আদায় করলে কি মহল্লার নামাজের তুলনায় ৪৯ কোটি গুন সওয়াব পাওয়া যাবে ? মোকামী গাস্তের দিন গাস্তের উদ্দেশ্যে মসজিদে গিয়ে আছর-মাগরিব নামাজ পড়লে অন্যান্য দিনের নামাজের তুলনায় ৪৯ কোটি গুন সওয়াব হবে ?

তাবলীগ জামাতে

৪৯ কোটি ফজীলতের কথা শুনে, আমার মনে কয়েকটি এশকাল ( প্রশ্ন ) তৈরী হয়েছে । কারো জানা থাকলে উত্তর দিয়ে বাধিত করবেন ।
আগেও এ বিষয়ে বিভিন্ন হুজুরদের কাছে জানতে চেয়েছি , ভাল কোন জবাব পাই নি ।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
২৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×