আমরা এমন এক
নাটক মঞ্চস্থ
হতে দেখছি যে নাটকে সাপও মরবে না,
লাঠিও ভাঙবে না কিন্তু সাপ মারার
ক্রেডিট পাবে আওয়ামী লিগ, সেই
সাথে সাপটাও পুনর্বাসিত হবে। এই
নাটকটা বিশ্বাসযোগ্য করার জন্য
জামাত-শিবিরের কাজ হলো হরতাল
ডাকা, তান্ডব চালানো, ট্রাইবুনালের
বিরোধীতা করা আর আওয়ামি লীগের
কাজ জামাতের বিরুদ্ধে মুখে গরম গরম
কথা বলে চুপ চাপ
জামাতকে আইনি তরিকায় যুদ্ধাপরাধ
মুক্ত করা, পলাতককে ফাসীর রায়
দেয়া আর তারচেয়েও জঘন্য
অপরাধে বন্দী রাজাকারকে স্রেফ
যাবজ্জীবন ‘সাজা’র ব্যাবস্থা করা!
জামাতের আগামী কালের ডাকা হরতাল
সেই নাটকেরই অংশ। এতে যুদ্ধাপরাধের
‘বিচার’ও হবে, জামাতও দায় মুক্ত
হবে কিন্তু একটা যুদ্ধাপরাধীরও কার্য
ক্ষেত্রে ফাসী হবে না, কোন
সাজা কার্যকর হবে না! অবশ্য
এতে আশ্চর্য হওয়ার কিছু নাই, দেশের
সম্পদ স্বার্বভৌমত্ব সবকিছু
বিকিয়ে যারা ব্যাবসা ও
রাজনীতি করে সেই নব্য রাজাকার
আওয়ামি লীগ পুরাতন রাজাকারদের
বিচার নিয়েও যে ব্যাবসা ও
রাজনীতি করবে এইটাই স্বাভাবিক। -
কল্লোল মোস্তফা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



