somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ শাহবাগ চত্ত্বরে যাবো। কেন যাবো? আর আমার কিছু পর্যবেক্ষণ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ শাহবাগ চত্ত্বরে যাবো। কেন যাবো?


আজ শাহবাগ চত্ত্বরে যাবো, অবশ্যই যাবো। মানুষ হিসেবে যারা মানুষের বিরুদ্ধে এমন জঘন্য হত্যাকান্ডের যজ্ঞে মেতে উঠেছিলো, তাদের আমি মানুষ মনে করিনা। তাই, সেই অমানুষদের বাঁচাতে তৎপর বিভিন্ন কায়েমী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ এবং এই বিচারের জনমনের দাবীর সেই রায় পুনঃপ্রতিষ্টায় নিজের সংশ্লিষ্টতার জন্য শাহবাগ চত্ত্বরে যাবো। সবার সুরে সুর মিলাবো।

বাসায় বসে বসে টিভির টকশো দেখে, বিভিন্ন চ্যানেল এর সংবাদ দেখে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছেঃ

১. ব্লগারদের ডাকে সারা দিয়ে সাধারণ গণমানুষ এর যে ঢল নেমেছে তাদের একটাই দাবী, কাদের মোল্লার বিচারের রায় মানি না, ফাঁসি চাই। সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। রাজাকারদের ফাঁসি চাই।

২. সাধারণ মানুষ এখানে এসেছেন একাত্বতা ঘোষণা করতে। তবে সবাই তাদের মনের কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে না পারলেও দাবী সম্পর্কে সকলেই সচেতন - 'রাজপথ ছাড়ি নাই, জেল নয় ফাঁসি চাই।' (এইটা আমার বানানো শ্লোগান, এমন শ্লোগান শাহবাগ চত্ত্বরে শোনা যাবে না।)

৩. চ্যানেল গুলো এই চত্ত্বরের নাম বিভিন্ন রকম দিচ্ছে। আমার শোনা গুলো- শাহবাগ চত্ত্বর, প্রজন্মের চত্ত্বর, গণজাগরণ মঞ্চ, স্বাধীনতা প্রজন্মের চত্ত্বর, তারুণ্য চত্ত্বর।

৪. এই প্রতিবাদের প্রয়োজন হলো কেন?
-কারণ রায় জনগনের মতের সাথে মিলেনি।
ঃ কেন মিলেনি?
-কারণ সরকার এর গাফেলতি।
ঃ সরকারের গাফলতির কারণ কি?
- কারণ এখনো পরিস্কার নয়, তবে এই রায় জনগন মেনে নিবে না।
ঃ সরকারের করনীয় কি?
- আইন সংশোধন করা। এবং ট্রায়ালকে স্বচ্ছ করা। যোগ্য লোকদের এই বিচারের সাথে সংশ্লিষ্ট করা। নিজস্ব লোকদের দিয়ে বিচার করতে যেয়েই সরকার গুবলেট করেছে। এখনও সময় আছে, ইচ্ছা করলে সরকার আইন সংশোধন করতে পারে।

৫. শাহরিয়ার কবিরের কোনো মতামত এই পর্যন্ত দেখিনি, তবে মুনতাসীর মামুনের কথা শুনে মনে হয়েছে, এই রায়ের ব্যাপারে সরকারের তেমন কিছু করার নেই। তার মন্তব্যও রায়ের বিরূদ্ধে তেমন তীব্র না। আশ্চর্যই লাগলো।

৬. সরকারের মন্ত্রীরা কোন সাহসে এই চত্ত্বরে আসে সংহতি জানাতে? তাদের ব্যর্থতার জন্যই আজ এই রায় এসেছে। আমাদের সাধারণ জনগনের মনে প্রশ্ন জেগেছে তবে কী সরকার বিদেশী চাপের কাছে মাথা নত করেছে? না, ভোটের রাজনীতিতে জামাতকে পাশে চাচ্ছে।

৭. ধিক্কার জানাই বিরোধীদলকেও, জনগনের মনের কথা বুঝতে পারেন না ঠিক আছে, তবে এই আন্দোলনকে সরকারের ইন্ধনে সৃষ্ট বা মদদ পুষ্ট বলে সাধারণ জনগনকে আপনারা অপমান করেছেন।

৮. কোনভাবেই কোনো রাজনৈতিক দলকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা যাবেনা। এখন পর্যন্ত এই আন্দোলন সঠিক পথে চলছে। আমরা এর মধ্য দিয়ে সকলকে চাপ দিতে চাই, একটি ম্যাসেজ দিতে চাই জনগন সকল ক্ষমতার উৎস। এইটা রাজনৈতিক দলগুলো ভুলেই গেছে।

৯. খুব জনপ্রিয়ো ব্লগাররা এই গণজোয়ার সম্পর্কে তেমন কোনো পোস্ট দেন নাই। এইটা আমাকে ব্যাথিত করেছে। যারা ব্লগে ঝড় তুলছে, তারা উঠতি ব্লগার। নতুন ব্লগার।

১০. আরো অনেক কিছু লেখার ইচ্ছা ছিলো, কিন্তু এখন আর বাসায় বসে ব্লগে লেখার সময় নেই। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমিও চললাম। নতুন যুদ্ধে...
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×