পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সব ধরনের প্রস্তুতিই রয়েছে। প্রথম দিকে বিদেশ-ফেরত লোকজনের মাধ্যমে এ রোগ ছড়ালেও, এখন দেশের ভেতর থেকেই ছড়াচ্ছে।
ঢাকার বাইরেও এ রোগ দ্রুত সংক্রমিত হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে দেশে পূর্ণ প্রস্তুতি থাকায়, এ রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ও সংক্রমণ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত বললেন : সরকারি হাসপাতালগুলোতে সোয়াইন ফ্লুর চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সব রোগীকেই ল্যাবরেটরিতে পরীক্ষা করার দরকার নেই বলে জানান রোগতত্ত্ব , রোগ গবেষণা ও নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম মুশতাক হুসেইন। তিনি জানান : সাধারণ ফ্লু আক্রান্ত রোগী ও H1N1 ভাইরাসের রোগীর চিকিৎসা একইভাবে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
দেশের H1N1 ভাইরাসের ৩২ লাখ ওষুধ মজুদ আছে। অক্টোবরের মধ্যে সোয়াইন ফ্লু-র প্রতিষেধক চলে আসবে বলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন।
এদিকে কাল থেকে রাজধানীর আরো ১০টি হাসপাতালে সোয়াইন ফ্লু-র চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হবে। এগুলো হচ্ছে : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল, বারডেম, বাংলাদেশ মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক হাসপাতাল, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও মহানগর জেনারেল হাসপাতাল। এখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সোয়াইন ফ্লু বিষয়ে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে এ রোগের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।
বাংলাদেশের প্রথম H1N1 ভাইরাস শনাক্ত করা হয় গত ২৯শে জুন। সরকারি হিসেবে অনুযায়ী : দেশে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬৩ জন।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



