somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ চাঁদাবাজি করছে একথা অস্বীকার করার উপায় নেই: আইজিপি

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো এলাকা চাঁদাবাজির ঘটনা ঘটলে, ওই এলাকার পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ । আজ পুলিশ সদর দপ্তরে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করার পর তিনি সাংবাদিকদের আরো বলেন : সারা দেশে চাঁদাবাজির বিরদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

হাইওয়েতে চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম বেড়েছে- পত্রপত্রিকার এমন খবরে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় বলে তিনি জানান। আইজিপি বলেন, হাইওয়ে চাঁদাবাজি বন্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে।

পুলিশের মহাপরিদর্শক বলেন : জুলাই মাসে সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন কমলেও , নারী ও শিশু নির্যাতন এবং অপরহরণ বেড়েছে। কিছ কিছু ক্ষেত্রে পুলিশও চাঁদাবাজি করছে এ কথা অস্বীকার করার উপায় নেই বলেও তিনি মন্তব্য করেন।

আইজিপি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসকে দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থার ফল বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই সন্ত্রাস রোধে সেখানকার ১৫৮টি পুলিশ ক্যাম্প ফের সক্রিয় করা হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসব ক্যাম্প সক্রিয় থাকলেও জোট সরকারের আমলে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এ এলাকায় সন্ত্রাসের ধরন পাল্টেছে। সেজন্য পুলিশও তার অপরাধ দমন কৌশল পরিবর্তন করেছে বলে আইজিপি জানান।

চাঁদাবাজির ক্ষেত্রে পুলিশ কিংবা রাজনৈতিক নেতা-কর্মী যেই জড়িত থাকুক, সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে পুলিশের মহাপরিদর্শক সতর্ক করে দেন।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×