somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউঃ ইনফারনো/ড্যান ব্রাউন

২১ শে মে, ২০১৩ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৪ই মে মুক্তি পেয়েছে থ্রিলার গুরু ড্যান ব্রাউনের ইনফারনো। ড্যান ব্রাউনের পঞ্চম এবং রবার্ট ল্যাংডন সিরিজের চতুর্থ বই এটি। আগের চারটি বই বিশ্বব্যাপী ১৯০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে । তাই এ কথা নিঃসন্দেহে বলা যায়, এ বছরের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় শীর্ষেই থাকবে এটি ।

এই বইতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সিম্বলোজিস্ট প্রফেসর ল্যাংডনকে দেখা যাবে সেই চিরচেনা রূপেই ।

গল্পের কাহিনী শুরু হয়েছে ইতালির ফ্লোরেন্সের এক হাসপাতালে। সাময়িক এমনেসিয়া আক্রান্ত ল্যানডনের কোন ধারনা নেই কিভাবে বা কেন সে এখানে এসেছে আর কেনই বা ভয়ংকর এক মহিলা গুপ্তঘাতক তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে উঠেপড়ে লেগেছে।

বের হতে না হতেই সমালোচকদের তীব্র সমালোচনার মুখে পড়েছে বইটি। এটা অবশ্য অনুমেয়ই ছিল। ড্যান হলেন সেই লেখক যার অবস্থান সমালোচকেদের অপছন্দনীয় তালিকার প্রথম দিকে।

এক যুগ আগে বের হওয়া দ্য দা ভিঞ্চি কোডের এই লেখকের উপর অনেকেই খ্যাপা (মুম্বাইতে তার দ্য দা ভিঞ্চি কোড বইয়ের কপি পুড়িয়েছিল ভারতের প্রতিবাদী ক্রিশ্চিয়ানরা) । আর ড্যান যখন বলেছিলেন এ বইটি দান্তের ডিভাইন কমেডি থেকে অনুপ্রাণিত তখন সবাই ধরেই নিয়েছিলেন ‘চার্চ’ নিয়েই কোন বিষেদাগার রচনা করতে যাচ্ছেন ড্যান কেননা চার্চের প্রতি দান্তের মনোভাব কারই অবিদিত না। কিন্তু এ বইটির কাহিনী অন্য বইগুলোর থেকে কিছুটা আলাদা।

কোন ঐতিহাসিক ষড়যন্ত্রের প্রেক্ষাপট নিয়ে এ বইটি নয়, বরং এখানে প্রফেসর ল্যাংডনকে মোকাবেলা করতে হবে এক এভিল সায়েন্টিফিক জিনিয়াস বারট্রান্ড জোবরিস্টকে, যিনি বিশ্বাস করেন ক্রমবর্ধমান জনসংখ্যা থেকে সৃষ্ট সমস্যা দূর করার একমাত্র উপায় হল পৃথিবী থেকে একটা বিশাল জনগোগোষ্ঠীকে মুছে দেয়া।

মজার ব্যাপার হল গল্পে দু’জনই ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন তিনিই পৃথিবীকে বাঁচাচ্ছেন । এ বিষয়ে
এক সাক্ষাৎকারে বলা ড্যানের কিছু কথা তুলে দিচ্ছি,

“I find the most interesting villains [are] those who do the right things for the wrong reasons, or the wrong things for the right reasons — either one is interesting. I love the gray area between right and wrong.”

যে যাই বলুক একজন ড্যান ব্রাউন ফ্যান হিসেবে আমার কিন্তু ভালোই লেগেছে ইনফারনো ।

একটা মজার ঘটনা দিয়ে শেষ করি ।



টোকা দিলে কেল্লা যেমন spirally পেঁচিয়ে যায়, অনেকটা সেভাবে লেখা একটা গুপ্ত কবিতা আছে বইয়ের একটা জায়গায় যেটা পড়ার জন্য আমাকে আক্ষরিক অর্থেই ল্যাপির স্ক্রিন আটবার পুরোপুরি ঘুরাতে হয়েছে । আম্মা ব্যাপারটা খেয়াল করে এমন ভাবে তাকালেন যেন আমি পাগল টাইপ কিছু একটা ।
হা! হা!

ইনফারনো কেমন লাগলো জানাবেন কিন্তু...


৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×