somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ চাহিবামাত্র দিতে বাধ্য থাকিবে...

২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিক্ষুক রহিম।
সারাদিন ভিক্ষা করায় তার পেশা।
না আছে সংসার, না আছে ঘর-বাড়ি।
আজ এই রাস্তায়, তো কাল ওই রাস্তায়।
ইনকাম ভালোই। দিনে প্রায় ৩০০-৪০০ টাকার মত ইনকাম।
দুপুরে বিরানী, রাতেও বিরানী।
তার একটা টাকার বস্তা আছে। মূলত টাকাগুলো সেখানেই রাখে।
চুল থেকে সারা শরীরে ময়লা, আর গন্ধ।
ইচ্ছে করেই এমন থাকতে পছন্দ করে, যাতে কোন মতলবি লোক তার পাশে না ঘেঁষে...
এভাবেই চলে দিনকাল। দিনশেষে সে প্রায় তার টাকার হিসাব একটি কাগজে লিখে রাখে।
২০ হাজার টাকা। তাও তিনমাসে।
মনে মনে নিজের মধ্যে একটা তৃপ্তি কাজ করে।
দিনের সব খরচ মিটানোরপরও আমার কাছে ২০ হাজার টাকা। সে তো অনেক টাকা...
আমি এভাবেই একদিন কোটিপতি হয়ে যাবো। নিজের জন্য একটা বিল্ডিং করবো।
এসব ভেবে ভেবেই সে রোজ ঘুমায়।
একদিন সে আর উঠে না।
সকাল পেরিয়ে দুপুর হলো, তার উঠার নাম নেই...
কয়েকজন পথচারী আগ বাড়িয়ে দেখতে গেলো, কী সমস্যা তা জানার জন্য...
নেই কোন নড়াচড়া। চেহারায় বসে আছে মাছি। নাকে, কানেও। পথচারীদের সন্দেহটাও তাই বাড়তে থাকলো...
একজনে মুখে রুমাল দিয়ে দেখলো রহিম আর বেঁচে নেই...
তাদের মধ্যে একজন বলে উঠলো, ওই ওকে কেউ হাসপাতালে নিয়ে যা, সে মারা গেছে। এখানে থাকলে তো পরিবেশ দূষিত করবে...
কয়েকজন মানবিক মানুষ থাকেই। তারা নাকে শক্ত করে রুমাল বেঁধে রহিমের লাশটাকে একটি ভ্যানে তোলার জন্য এগিয়ে আসলো...
রহিমকে ভ্যানে তুলতেই, একজন পথচারী তার বস্তাটাসহ ভ্যানে তুলতেই বস্তা ফুটো হয়ে গেলো, ভ্যানের পেরেকে...
ওরে সব টাকা। পথচারী যে যেভাবে পারলো, টাকা তোলার প্রতিযোগীতায় নামলো।
একজন মানবিক পথচারী সবাইকে উদ্দেশ্য করে বললো, আপনারা এগুলো কী করছেন? ওগুলো সব ওই লাশের টাকা। সব ওর লাশের পাশে রেখে দেন...
পাশ থেকে ভিক্ষুক রহিমের আত্মা হাসে, আর বলে, হায়রে বোকারা, ওগুলো আমার টাকাও না, তুদের টাকাও না, ওগুলো বাংলাদেশ ব্যাংকের টাকা। চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে...
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×