নিবিড়ের অলক্ষ্যে খেলা করে যাওয়া কিছু শুভ্রতা,
কিংবা প্রস্ফুটিত হবার আগমুহূর্তের নিস্পাপ প্রতীমা
যেন উন্মুখ হয়ে ভেসে উঠতে চাওয়া নীলাভ আভ...
সান্ধ্য প্রদীপের কাঁপা কাঁপা শৈল্পিক তেজ ...
নিভু নিভু করে নিভে যাওয়ার আগের প্রগাঢ়তা ...
আর চারপাশের নিরব দর্শক প্রকৃতির কন্টক-কালো স্তব্ধতা ...
রঙধনু হারানো আকাশের ত্যাগ-শোকের রক্তক্ষরণের লালিমা ...
কিংবা চাঁদহীন রাতের নিঃস্বীম কালিমা লেপন ...
যখন রিক্ত শ্রান্ত একাকী নিঃসঙ্গ রাতের আকাশ ...
বুক ভারি হয়ে ওঠা পাথরচাপা কান্নাগুলো মুখ লুকিয়ে বেড়ায় মেঘরূপী অশোকের ভূমিকায় ...
তখন আচমকা মনে হয় থেমে দাঁড়াই ...
নিঃসঙ্গ একাকী উদ্দেশ্যহীন পথিক যে বড় ক্লান্ত
ফাঁকা রহস্যাবৃত সীমাহীন এই প্রেয়ারীর শেষ কোথায় জানা নেই
সামনে শুধুই অবারিত রহস্যের মায়াজাল বোনা ...
আর পেছনে?
সেতো শুধুই নীলাভ কষ্টের স্মৃতি্কণা তুলেছে ইস্পাতসম দেয়াল
নাহ! ফেরা যাবে না ...!
শুধুই মায়াজাল গুনতে হবে, কিন্তু আর কত হে বালিকা?
তোমার ছলনার জাল কাটতে কাটতে যে পথিক অথর্ব-মূক হয়ে গেছে ...
গোলাপী রঙের ঘুড়ির সুতো আজ আর এ হাতে ধরা দেয় না!
তবুকি তুমি জাগবে না?
তোমার শুভ্র পুষ্প কমলের প্রস্ফুটিত পাতায় জমে থাকা একফোঁটা জল,
আমি স্পর্শ করতে চাই হে ঘুমকুমারী মেঘবালিকা
তোমার ওই যত্নে জমানো সাইন ওয়েভের চূড়া,
কিংবা কোমড়ের শুভ্র নিস্পাপ হাফ ওয়েভ রেক্টিফিকেশন কার্ভ-
সবই যে পরম মমতা রহস্য লীলার কানন ...
মিথ্যা মোহে চাতুরীর প্রেমদাহের অনন ...
নয়কো হে শুধুই আরোহন ,
পথিক যে আজ বড় তৃষিত-শ্রান্ত
গোধুলীর চরণ রেখায় যখন হলুদাভ লালচে সূর্যটা হাড়িয়ে যায় পরাজিত এক দিনের শেষে,
আপন ব্যর্থতার লাজ-লালিমা নিয়ে ...
যখন মায়াপূরীতে নেমে আসে আরো একটা রাত,
যখন প্রেয়ারীর ঘাসগুলো কাঁপে তিরতির করে,
যখন পরিত্যাক্ত স্ট্যাবলে পা ঠুকে ক্লান্তি ঝাড়ে বুনো ট্র্যাকের ধুলার ভেতর ,
কোন নিঃসঙ্গ রাইডারের তেজস্বী কালো ম্যাসটাঙ...
যখন পাহাড়ের পাদদেশে উঁচু কোন উপত্যকায় লুকানো গুহার ধারে,
এক টুকরো ধোঁয়া দেখা দেয় কোন পলায়নরত বাউন্টির,
যখন দূর্গম বুনো ট্রেইলের ধারে ক্যাম্পফায়ারের আলো দেখা যায় কোন ফেরারী আউটলর,
যখন বাম হাতে স্যাডল পিঠে ঝুলিয়ে, ডান হাতে রিলোড করে কোল্টের ম্যাগাজিন নির্ভীক কোন গানম্যান,
যখন ব্র্যন্ডিং শেষে তপ্ত লোহার আয়রন হাতে রেঞ্চ-হাইজে ফেরে কাউবয়,
যখন খুনে শহরের টাউনহলের পাশের সেলুনটায় জমে ওঠে পানশালার আসর,
যখন বারটেন্ডার চকচকে টাকে হাত বুলায় বের করে বত্রিশ দাঁত, লাভের খাতায় আঁচড় দেয়,
যখন ডেন্সিং ফ্লোরে তৃষিত শ্রান্ত কাউবয়দের চোখে তারা জ্বেলে আবির্ভাব হয় কোন লাস্যময়ীর
যখন শেরিফের অফিসের পাশের সেলুনটায় দানা বাঁধে ক্ষোভের মেঘ/
যখন সারা বলরুমে বিরাজ করে পিনপতন নিরবতা,
যখন শীর্ণ কৃষকায় সন্ত্রস্ত বারম্যান বামহাতে নীরবে শটগান স্পর্শ করে,
যখন ক্ষুধিত পাষান তার ঢ্যাঙা শয়তান চামচা বন্দুকবাজগুলোকে নিয়ে পজিশন নেয়,
যখন নির্ভীক শক্তপাল্লার ডানহাত স্থির নিষ্কম্প ঝুলে থাকে সিক্সগানের হোলস্টারের পাশে,
যখন ব্যাপারটা ডুয়েলে গড়ায়,
যখন কোল্ট আর সিক্সগানের মুহূর্মুহূ গর্জনে কেঁপে ওঠে চারদিক,
যখন ডুয়েল শেষে অক্ষত নায়ক শক্তপাল্লা বেরিয়ে আসে সেলুন থেকে, সেকেন্ডের মাথায় সাতটার কপালে বুলেট ঠুকে,
যখন বৈরী পশ্চিমের ছোট্ট শহরে বিরাজ করে থমতমে নিরবতা-হাহাকার,
যখন বিজয়ী নির্ভীক শক্তপাল্লা আপন মেয়ারের পিঠে নিজের পথ ধরে,
তখন হয়ত একফালি রূপালী চাঁদ উঠে আসে মেঘহীন আকাশে আমার ছোট্ট স্নিগ্ধ কটেজের পাশের পাইন গাছটার মাথায়,
কি মোহনীয়, কি যে শোভনীয়, কি সুরভিতে আচ্ছন্ন সে স্নিগ্ধতা
মোর স্বপ্নের শঙ্খচিল সেথায় বাঁধবে ডেরা ...
জানিনা হে বালিকা তুমি জান কিনা জাননা !
উর্বর প্রেয়ারীর বুক চিড়ে চলে যাওয়া ট্র্যাক ধরে আমার সেই বাগিচা,
সাজিয়েছি বুকের প্রতিটা নির্যাস এক করে, শুধু তোমার জন্য হে জিপসি বালিকা, তুমি উঠবে বলে
যেদিন আঁখি মেলবে, সেদিন নিয়ে যাবো তোমায় মোর সেই সাজানো স্বপন বোনা উপত্যকার ডেরায় ...।
প্রাণ ভরে তুমি শ্বাস নেবে, দেখব আমি পলকহীন দুনয়নে
শুঁকব তোমার প্রতিটা রেখার শুভ্র পবিত্র নির্যাস ,
সীডারের বন সেথা ছায়া দেবে মোদের, পাইনের সুরভিতে
শুধু একবার চোখ মেলে ধরা দাও এ তৃষিত অধরযুগলে
জাগো প্রিয়া, জগো মোর পল্লব কূষনে শোভিত সঞ্চারিণী,
আর কতো কাটাবো নির্ঘুম প্রতীক্ষার অমোঘ রজনী??
মোর হৃদয় মঞ্জিল আলোড়িত করে তুমি জাগো এখনি,
পথিক যে প্রতীক্ষায়.........
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৪ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


