somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন প্রতারিত মানুষের অপেক্ষা : আগামীকাল কি আদৌ আসবে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকালের জন‍্য অপেক্ষাটা খুব দীর্ঘ মনে হচ্ছে না? মামলার রায় ঘোষনার ডেটটা বাছাইয়েও বেশ বুদ্ধিমত্তার পরিচয় আছে । বৃহস্পতিবার । সামনে দুই দিন ছুটি । রায় ফাঁসি হলেও যেহেতু লাগাতার আন্দোলন না হলেও যেহেতু লাগাতার আন্দোলন , কাজেই সম্ভাব‍্য আন্দোলনকে দুই দিনের ফাঁকে ফেলে থিতিয়ে দেয়ার বুদ্ধিটা অবশ‍্যই প্রশংসনীয় ।

একটা কারনে ছোট বেলার কথা বেশ মনে পড়ছে । তখন বিটিভির আবহাওয়া সংবাদ ভালো আগ্রহ নিয়ে দেখতাম । আগামীকাল কি হবে সেইটা আজকেই বলে দেয়া হচ্ছে , কি আজব ব‍্যাপার! উপস্থাপনাও ছিলো ফার্স্ট ক্লাস । সু‍্যট-টাই পড়া ফিটফাট একজন মানুষ টেলিভিশনের পেছনের অ‍্যান্টেনার মতো একটা স্টিলের স্টিক দিয়ে স্ক্রিনে ফুটে ওঠা ম‍্যাপের ওপর পয়েন্ট করে ভারী গলায় গড়গড় করে বলে যাচ্ছেন দেশের কোথায় টেম্পারেচার কি অবস্থা ছিলো , আগামীকাল কোথায় কি অবস্থা থাকতে পারে । উপস্থাপক মনে হয় অলরেডি আগামীকাল থেকে ঘুরে এসেছেন । কাজেই তার মধ‍্যে জড়তা নেই এক বিন্দু । হাতের স্টিকটা সাগরের ঘূর্ণিঝড়ের মতো কখনো বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে । ক্ষনে ক্ষনে বদলে যাচ্ছে ব‍্যাকগ্রাউন্ড । সব মিলিয়ে কার্টুন দেখার কাছাকাছি পর্যায়ের আনন্দ । এতো আয়োজন করে কিছু একটা বলা হচ্ছে এটাই ছিলো পিচ্চি আমার কাছে প্রধান, কি বলা হচ্ছে সেটা না । এই খবরের শেষের দিকে প্রায়ই একটা কথা শুনতাম যা হলো " আগামীকাল হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে " ।

এখন আর আবহাওয়ার খবর দেখা হয় না । বড় হয়ে বুঝেছি ঐ লাইনটা মোটামুটি অর্থহীন একটা লাইন , কারণ ওখানে দুনিয়ার সব ধরনের বৃষ্টিপাতের সম্ভবনার কথা বলা শেষে আবার ঢুকিয়ে দেয়া হয়েছে অনিশ্চয়তা । আর আবহাওয়ার খবরের সাথে পরের দিনের অবস্থা অনেক সময়ই হয় উল্টো । আজকের ফেসবুক হোম পেজের দিকে তাকিয়ে সবার করে যাওয়া অসংখ‍্য ভবিষ্যৎ বাণী দেখে আমার বিটিভির ঐ আবহাওয়া খবরের কথা।মনে পরে গেলো । মানুষ অধীর আগ্রহে, কিছুটা আতংক নিয়ে অপেক্ষায় আছে । কে বলে আধুনিক মানুষরা দেশকে নিয়ে ভাবে না? আমাদের রাখা হয়েছে অনেক প্রশ্ন আর সংশয়ের মাঝে । সমস‍্যার কথা না হয় আর নাই বললাম । তবুও এসব নিয়েই আমরা দেশকে ভালোবাসি অনেক । আশা করি হরতালের জন‍্য কোন কিছু পিছিয়ে যাবে না । রায় একটা হবেই এবং সেখানে ন‍্যায় বিচারের প্রতিফলনই আমরা দেখবো ।

একটু অফটপিক : খবরের কাগজে দেখলাম গনজাগরন মঞ্চের পক্ষ হতে সব রাজাকারের বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে । আমার ভাবার ভুল কিনা জানি না , ছবিটাতে মন্ত্রী মহোদয়ের চেহারায় যথেষ্ট অস্বস্তির ছাপ । কারণটা কি হতে পারে ভাবুন তো । যদি ভেবে না পান তবে বঙ্গবীর কাদের সিদ্দিকী কয়েকদিন আগে তার ব‍্যাপারে কি বলে মামলায় পড়েছেন তার খোঁজ নিন অথবা মু্ক্তিযুদ্ধকালীন সময়ে বর্তমান রাজনৈতিক দলগুলোর নেতাদের কার কি ভূমিকা ছিলো তা নিয়ে একটু পড়াশুনা করুন । তারপর দয়া করে আপনার নিজেকে একজন প্রতারিত গর্দভ গোত্রীয় বেকুব মানুষ মনে হয় নাকি অন‍্য কোন কিছু মনে হয় তা আমাকে একটু জানাবেন । আমি জানতে আগ্রহী ।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×