somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথিক, তুমি পথ হারায়েছো........ কিছু অসংলগ্ন কথোপকথন

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় গিয়ে সবার চোখে যেন হঠাৎ-ই বড় হয়ে গেলাম । কতই বা বয়স তখন আমার? বার - তেরো । আলাদা ঘর ঠিক হলো, মায়ের গলা জড়িয়ে ধরে ঘুমোনোর সুযোগটা আর রইলো না । মা প্রতিরাতে ঘুমানোর সময় মাথায় হাত বুলিয়ে দিতেন আর আমি চুপ করে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়তাম । কোন রাতে যখন ঘুম আসতো একটু দেরীতে, তখন মা আমি ঘুমিয়ে গেছি ভেবে মাথা থেকে হাত সরিয়ে নিলে আমিই আবার তার হাতটা ধরে এনে মাথায় রাখতাম । মা আবার বিলি কেটে দিতেন চুলে । ঘুমকে আসতে হতোই । আলাদা ঘরে চলে আসার পর আর সে সুযোগটা রইলো না । বেশ বড় - সড় ঘর, বিশাল খাট, পড়ার টেবিল, একটা জোরে জোরে টিকটিক শব্দ করা দেয়াল ঘড়ি, গল্পের বইয়ের শেলফ; সব মিলিয়ে আমাকে ঢুকিয়ে দেয়া হলো আলাদা অপরিচিত এক জগতে । ঘুম আসতো না । মনে আছে প্রথম রাতটাতে কেঁদেছিলামও একটু ।

আস্তে আস্তে ঐ বাচ্চা বয়সেই কিছুটা ইনসমানিয়ার মতো হয়ে গেলো । কষ্টদায়ক রোগ, রাতের বিশাল একটা অংশ জানালা খুলে জেগে বসা থাকতাম । দেখতাম মাথার উপরেরঘুরন্ত ফ্যানের বাতাসে মশারী জালটা কাঁপছে আর বাইরের আলো ঘরের দেয়ালে তা নিয়ে তৈরি করে চলেছে নানা নকশা । যখন একঘেয়ে লাগতো এই আলো অন্ধকারে আঁকিবুঁকি, জানলার আরো একটা কপাট খুলে চোখ রাখতাম বাইরের অন্ধকারে । যে রাতগুলোতে জোছনা হতো, সে রাতগুলোতে খুলে দিতাম জানালার তিনটা কপাটই, সাথে মনটাকেও । হিমুর সাথে পরিচয় তখনো হয় নি, কিন্তু নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম চাঁদের রুপালী আলোর । জানলা গলে সারা বিছানা জুড়ে ছড়িয়ে পড়তো কি এক যাদু! বাতাসে গাছের পাতারা সরসর শব্দ করতো, কখনো বা আলতো করে ঝড়ে পড়তো টিনের চালে । সব স্পষ্ট শুনতে পেতাম । কঙ্কনার সাথে তখনই পরিচয় । জানতাম সে পুরোপুরিই আমার কল্পনার কেউ, তবুও সে ছিলো এমন কেউ যার উপস্থিতি বাস্তবের সবার চেয়েও তীব্র ।

ইচ্ছার বিরুদ্ধে জীবন বদলে যাচ্ছে । একটা সময় ছিলো যখন মনে হত পাশে কেউ একজন না থাকলে দম বন্ধ হয়ে মারা যাবো ,এখন মানুষের কোলাহল অসহ্য লাগে । ভীড়ের মাঝে বাধ্য হয়ে নির্জনতা খুঁজে নেই , একা একা হাঁটতে হাঁটতে কত দূর চলে যাই! এমন সময়ও ছিলো যখন একেবারে অপরিচিত কারো কান্না দেখলেও চোখে পানি চলে আসতো, এখন অবলীলায় দূর্বলতা বুঝিয়ে ফেলা শুদ্ধতম মানুষগুলোর অনুভূতিগুলোকে হাসতে হাসতে দুঁমড়ে ছুঁড়ে ফেলে পকেটে হাত ঢুকিয়ে শীষ্ বাজাতে বাজাতে আপনমনে নিজের রাস্তায় চলে যাই , পিছু ফিরে তাকানোর অবসর নেই, ঐ কথা আমার আর মনেও হয় না । রাত জাগতে খারাপ লাগতো খুব ,অস্থির লাগতো । এখন কিভাবে কিভাবে যেন শিখে গেছি শেষ রাতের স্বপ্নশূন্য অবসাদের ঘুমেও রাত কাটিয়ে দেয়া যায় । মিথ্যা বলিনি কখনো, খারাপ লাগতো খুব, মনে হতো মানুষকে ঠকাচ্ছি । এখন চোখের পলক না ফেলে সত্যের চেয়ে হাজারগুন বেশী বিশ্বাসযোগ্যভাবে মিথ্যা বলি প্রায় নিয়মিত, আশেপাশের কারো তা ধরতে পারার ক্ষমতাই নেই । ঠিকানা বলে হারাতে ভালো লাগতো, এখনো নিজেই হারাই, তবে নিজেই নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি আবার । চেষ্টা সফল হয় না । কারণ, অনেকদিন পর আয়নার সামনে দাড়িয়ে নিজের নির্লিপ্ত হয়ে যাওয়া চোখের দিকে তাকানোর পর মানুষ একদিন হঠাৎ আবিষ্কার করে নিজের অজান্তেই কখন যেন সে অনেকখানি বদলে গেছে ........

অনেকগুলো বছর হয়ে গেলো কঙ্কনাকে আর খুঁজে পাই নি, খুঁজিও নি । মানুষটা যেন অভিমান করে হারিয়েই গেছে .......... তাকে তাই বলা হচ্ছে না ইদানিং তার কথা আমার বেশ মনে পড়ে, বিশেষ করে যখন চারপাশে তাকিয়ে হঠাৎ বুঝতে পারি কোথাও কেউ নেই, অদ্ভুত রকমের শূন্য এক চক্রে আটকা পড়ে গেছি যার ভেতরে কেবল একা এই আমারই অবস্থান ।

মনের মধ্যে একটা কথাই কেবল ঘুরপাক খেয়ে চলে দিনরাত । " পথিক, তুমি পথ হারায়েছো......"

" আরেকবার যেতে চাই
রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদে ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের
লাল নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর
সারা বেলা বন্ধ জানালা

যদি তোমাদের অনেক শব্দ
আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে
আঙুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারা বেলা বন্ধ জানালা

যদি তোমাদের লাল নীল গল্প
আমার শরীরে
কোন একলা রাস্তায়
অবাক ভ্রমনে
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়
সারা বেলা বন্ধ জানালা ।। "
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×