somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ নগরীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরু করার সুযোগটা আমি-ই দিয়েছিলাম । কোন এক অদ্ভুত কারণে আশেপাশের পরিচিতদের সাথে না হয়ে উঠলেও; আমি রিকশাওয়ালাদের সাথে বেশ সুন্দর মন খুলে গল্প করতে পারি, তারাও আমার সাথে । কাউকে ডাকি মামা , কাউকে ভাই বা চাচা । তাকে ডেকেছিলাম মামা । শান্তিনগর ইস্টার্ন প্লাস থেকে আজিমপুর অগ্রণী স্কুল , ভাড়া ষাট টাকা । বেশ অনেক লম্বা রাস্তাই বলা যায় । তাই আলাপ জমালাম ।

মাঝ বয়সী লোক, বাড়ি সাতক্ষীরা । সুন্দর করে টেনে টেনে কথা বলেন, শুনতে ভালো লাগে । অভাবী মানুষ ছিলেন না । মোটামুটি ভাবে চলার মতো বিষয় সম্পত্তি বাবার ছিল । কিন্তু বাবা তাকে কিছুই লিখে দেন নি । অভিমান করে চলে এসেছেন ঢাকায় সাত বছর । দুই মেয়ে; বড় জনের বিয়ে দিয়েছেন, ছোট জন স্কুলে পড়ছে । আর সবার মতো তিনি সারাদিন ১২০ টাকা চুক্তিতে রিকশা গ্যারেজ থেকে ভাড়া নিয়ে চালান না, টাকা জমিয়ে নিজেই কিনে নিয়েছেন । কিনতে লেগেছে দশ হাজার আর লাইসেন্স প্লেট জোগাড় করতে ১৫ হাজার । সঞ্চয়ী মানুষ । তার মেয়েও জানে সেটা । সে তাই বাবার কাছে আবদার করেছে তার স্বামীকে একটা মোটর সাইকেল কিনে দিতে হবে । তার সখ সে মোটর সাইকেলে চড়ে জামাইয়ের সাথে বাবার বাড়ি বেড়াতে আসবে । সব সময় শুনে আসা মেয়ে জামাইদের যৌতুক দাবির সমপর্যায়ের অত্যাচারমূলক বিরক্তিকর আবদার । তবে কে জানে , পেছন থেকে মেয়েকে দিয়ে জামাই-ই হয়তো করাচ্ছে সব । মোটর সাইকেল কিনতে টাকা লাগবে এক লক্ষ আট হাজার , তার কাছে আছে ষাট হাজারের মতো । মেয়েকে বলেছেন তার কাছে থাকা টাকাটা নিয়ে যেতে, মোটর সাইকেল কিনে দিতে পারবেন না । এ কথা শুনে মেয়ের হয়েছে অভিমান , সে কয়েকমাস ধরে বাবার বাড়ি আসে না ।

গভীর রাত গুটিসুটি মেরে এগিয়ে আসছে, এগিয়ে আসছে নিঃসঙ্গতা । এমন সময় প্রেস ক্লাব, হাইকোর্টে, কার্জন হলের আশপাশ বেশ ফাঁকা ফাঁকা হয়ে যায় । রাতের ঠাণ্ডা বাতাস কেটে প্রায় উড়ে চলে যেন রিকশা । সিটি কর্পোরেশন জ্বালিয়ে দিয়েছে রাস্তার পাশের ল্যাম্পপোস্ট গুলো । চারপাশ ভেবে যাচ্ছে হলুদ আলোয় । হলুদ আলো কেমন যেন বিভ্রম তৈরি করে । বদলে দেয় চারপাশ, হয়তো মানুষকেও । পড়নের ধূসর পোশাকটা মনে হয় নীলচে , ফাঁকা রাস্তাটা যেন কোন খোলা মাঠ যার আদিগন্ত ভেসে যাচ্ছে অপার্থিব কোন আলোয় আর আমি যেন তার নিচে অনন্ত কাল ধরে নিজের হারিয়ে ফেলা গন্তব্য খুঁজে ফিরছি । সোহরাওয়ার্দী উদ্যানের বাইরের ফুটপাথে দেখা যায় সাজগোজ করে জবুথুব হয়ে দাড়িয়ে আছে কিছু মেয়ে । নিশি কন্যা । এদের পার হয়েই চোখে পরে আবছা অন্ধকারে বসে থাকা কোন সাহসী কপোত-কপোতী । পাশ কাটিয়ে যাওয়ার সময় স্পষ্ট-ই চোখে পরে প্রেমিকের হাত প্রেমিকার গলার কতটা নিচে কোথায় ঘুরাঘুরি করে, হঠাৎ দ্রুত চুমু খাওয়ার দৃশ্য; যাতে কোন আবেগ নেই , আছে কেবল তাড়না । এরা ইউনিভার্সিটি হলে থাকা আধুনিক ছাত্রী নিশি কন্যা আর চাকুরীজীবী নিশি মানব । তাদের একটু সামনে পাশাপাশি দাড়িয়ে রাস্তার উপর দাড়িয়ে সিগারেট টানছে দুই পুলিশ । সব কিছু দেখেও তারা কিছুই দেখে না ।

এমন সময় দুঃখ, কষ্ট, হতাশার কথা শুনতে ভালো লাগে না । মন চায় কারো মুখ থেকে প্রেমের কিছু শুনতে, হোক মিথ্যা । তার বদলে কানে আসে কারো দুঃখের বর্ণনা । হায় , এই মানুষটা কি জানে না আমরা আরেকজনের কষ্ট অনুভবের ক্ষমতা বহু আগেই হারিয়ে ফেলেছি ?

মাথা তুলে আকাশের দিকে তাকাই । মরা চাঁদ । হঠাৎ মনে হয় চারপাশটা যেন ছোট হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে সব স্বপ্ন , হতাশা , স্মৃতি , বিস্মৃতি । সিগারেটের তৃষ্ণা পায় । অপরিচিত অনুভূতি । কোন কিছুকে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাওয়ার ইচ্ছা । ধোঁয়ার সাথে সাথে মাথার ভেতরের দিন রাত তাড়া করে ফেরা দুঃস্বপ্নগুলোর থেকে মুক্তির হয়তো এটাই সম্ভাব্য একটা উপায় । চারপাশে তাকাই । সিগারেটের দোকান চোখে পরে না । পেলে হয়তো প্রথম বারের মতো ধরিয়ে ফেলতাম একটা । অসহ্য লাগে চারপাশটাকে, আরও একটু বেশি ।

গন্তব্যের বহু আগে নেমে গিয়ে খালি পায়ে পথ ধরি । কোন তাড়াহুড়া নেই , চারপাশ দেখতে দেখতে ধীরে সুস্থে । মানুষটা কোথায় লুকিয়ে আছে খুঁজে বের করা দরকার । বহুদিন পর আজ নিঃসঙ্গতাটা যেন আরও বেশি করে গলা চেপে ধরে । মুক্তি দরকার । আমি মুক্তির জন্য তাঁকে খুঁজে বেড়াই চারপাশে ।

কিন্তু সুখী মানুষদের নগরী আজও বিভ্রান্ত কারো জন্য তার রহস্য ফাঁস করে না । আমি চন্দ্রাহতের মতো আঁধার হাতড়ে বেড়াই ।

“ আজ নগরীতে হয়েছে সময়,
এসেছি বাসবদত্তা । “
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×