somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঃসঙ্গ শেরপা

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অর্ণক প্রায় দুই ঘণ্টা যাবত বাসের লাইনে দাড়িয়ে আছে । বাসায় আজ রাতে কখন পৌছনো যাবে হিসেব করে বের করা গেলো না । অন্য সময় একটু পরপর এই লাইনের বাস চলে আসে, অথচ আজ একটা বাসও আসে নি । একটু সামনে একই রুটের আরেক কোম্পানির বাসের লাইন । দেখতে দেখতে সেটার তিনটা বাস আসলো - গেলো, কিন্তু তার লাইনের বাসের কোন খোঁজ নেই । সে সামনের লাইনে যাওয়ার ভরসা পাচ্ছে না, কারণ সবসময়ই দেখা গেছে অন্য বাস ধরার জন্য লাইন থেকে বের হওয়ার দুই মিনিটের মাথায় ছেড়ে আসা লাইনের পরপর কয়েকটা বাস চলে আসে । আগের দিনের নির্ঘুম রাতের পর আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ব্যস্ততার ক্লান্তিতে শরীর ভেঙ্গে আসছে । দাড়িয়ে থাকা ক্রমেই কষ্টকর হয়ে যাচ্ছে দেখে আজ ৬ বছরের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটবে না ভেবে মনে অনেক সাহস আর আশা নিয়ে সে অন্য লাইনে গিয়ে দাঁড়ায় । এবং দাঁড়ানোর পর দেখা গেলো সেই লাইনের বাস আসাও বন্ধ হয়ে গেছে । বাস স্ট্যান্ডের আশেপাশের রাস্তা ঘাট ফাঁকা।

মানুষের আনন্দ, রাগ, দুঃখ, ধৈর্য, বিরক্তি সবকিছুরই একটা Thresh hold Limit আছে । এই লিমিটের বেশি সে নিতে পারে না । অর্ণক বুঝতে পারছে তার বিরক্তি আর রাগ Thresh hold Limit পেরিয়ে যাচ্ছে । রাগ সাধারণত তেমন উঠে না, কিন্তু উঠলে মানুষ খুন করে ফেলার মতোই রাগ উঠে যায় । সাথে শুরু হয় প্রচণ্ডতম মাথা ব্যথা , যার রেশ থাকা একটানা কয়েকদিন।

অবশেষে একটা বাস আসে । ততক্ষণে সে অসুস্থ বোধ করছে । কোনমতে সিটে গিয়ে বসলো । পাশে বসলো সমবয়সী বা কাছাকাছি বয়সে এক ছেলে । বসতে না বসতেই মোবাইল বের করে বিরক্তিকর আলাপনের শুরু ।

- ভাত খাইছো রাতে?
- আজ কার কার সাথে কথা বললা?
- আমাকে স্বপ্ন দেখছিলা ?

আলাপ বেশী দূর এগোলো না । যখন দেখল তার পাশের সিটের চশমা পরা ছেলেটা তার দিকে বড়বড় চোখে কেমন যেন অন্য রকম এক বুনো দৃষ্টিতে তাকিয়ে আছে সে ফোনটা রেখে দিলো । না রাখলে অর্ণক সম্ভবত তার গলা টিপে ধরতো । অবাক হওয়ার কিছু নেই । অস্বাভাবিক অবস্থায় মানুষ মাঝেমাঝে এমন অনেক কিছুই করে ফেলে যা সাধারণ অবস্থায় অকল্পনীয়।

বাসের চাকা ঘুরতে শুরু করলো । ভেতরের তিনটা লাইটের দুটো বন্ধ হয়ে বাকি একটার কেমন নীলচে অদ্ভুত আবছা একটা আলো ছড়িয়ে পরে । ক্লান্তিকে ছাপিয়ে কেমন যেন একটা তিক্ততায় ভরে উঠে সারা মন । জীবনের সংজ্ঞাটা আসলে কী ? সকাল থেকে রাত পর্যন্ত অর্থহীন ছোটাছুটি? তারপর রাতে বাসায় ফিরে সারারাত নির্ঘুম কাটিয়ে আবার আগের দিনের মতো ঠিক সেই একই কাজ? প্রতিটা দিন যেন আয়নায় আগের দিনটার হুবহু প্রতিরূপ । সে যেমন চায় না , সব দিক দিয়েই ঠিক তেমন । এটা তো কোন জীবন হতে পারে না । এটা তো একটা চক্র, অন্যায় চক্র ।.... নাকি এই চক্রের নামই আমরা দিয়েছি জীবন? আমরা সবাই-ই কি সারা জীবন চক্রের পরিধির বাইরে বেরোনোর রাস্তা খুঁজে সব সময় খরচ করে ফেলে শেষ বেলায় আবিষ্কার করি জীবনে বাঁচতে শুরু করার আগেই জীবন শেষ?

এসব চিন্তা মনের স্যাঁতস্যাঁতে ভাবই বাড়ায় কেবল । একটু স্বাভাবিক হতে কানে হেড ফোন লাগায় । জন ডেনভার অদ্ভুত মায়াবী গলায় তার মনের কথা গুলোই গেয়ে উঠেন –

“ Life is old there, older than the trees
Younger than the mountains, blowing like a breeze
Country roads, take me home
To the place I belong
West Virginia, Mountain Mama
Take me home, country roads ........ “

আমেরিকার West Virginia জায়গাটা ঠিক কত দূর সে জানে না । কিন্তু তারও ইচ্ছা করে শহরের বাইরের কোন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দৃষ্টির বাইরে কোথাও হারিয়ে যেতে । এখানে হারিয়ে যাওয়ার নিয়ম নেই ... তবুও । তাকে পিছু ডাকবে বা হারিয়ে যাওয়ার পর খুঁজবে এমন অবসর আছে, এমন কারো চেহারা মনে ভেসে উঠলো না । না উঠুক , সে নিজেই নিজেকে খুঁজবে । পেছনে ফেলে আসা বছরগুলোতে ঠিক কখন যে অর্ণক নিজেকেই হারিয়ে ফেলেছে তা সে ঠিক জানে না । কিন্তু খুঁজে পাচ্ছে না বহুদিন যাবত ।

অর্ণকের বিষণ্ণ লাগে খুব । নিজের ছায়ার থেকেও হারিয়ে গিয়ে পুরোপুরি নিঃসঙ্গতায় ডুবে যাওয়ার মতো বিষণ্ণ । সে খোলা জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আপন মনে গুনগুনিয়ে গাইতে থাকে - Country roads, take me home , To the place I belong .…….
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×