somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু স্বপ্ন ও এই শহর...... (পার্ট-১)

০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

= হ্যাঁলো..... হ্যাঁলো..... রাজীব......
= আব্বু..... কেমেন আছো?
= ভালো। কি করছিস?
= পড়ছিলাম আব্বু।
= তোর গলার স্বর এমন লাগে কেন? শরীর ভালো তো?
= ভালো আছে। ঘুমাচ্ছিলাম তো.... তাই....
= ও! ভালো করে পড় বাপ...... অনেক বড় হওয়া লাগবে। দোয়া করি অনেক বড় হ.....
= দোয়া করো আব্বু.....


মহব্বত আলী মিয়া। মফস্বল শহরের একজন মুদি দোকানী।
রাজীব আলী মিয়া, মহব্বত আলীর বড়পুত্র। ছেলেক নিয়ে অনেক স্বপ্ন মহব্বত আলীর। এইস. এস. সি পাশের পর ছেলে জিদ ধরল শহরে গিয়ে পড়াশোনা করবে। মহব্বত আলীর তেমন সামর্থ্য না থাকা স্বত্তে ও তিনি কষ্ট করে ছেলেকে শহরে পাঠালেন পড়াশোনা করতে।

ছেলে শহরের নাম করা এক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হল। সহপাঠিরা সব ধনীর দুলাল-দুলালী। কেউ কেউ নিজস্ব গাড়ী নিয়ে ক্লাস করতে আসে। কেউ কেউ আসে আড্ডা দিতে।
আড্ডাবাজ এক গ্রুপের সাথে পরিচয় হল রাজীব আলীর। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে ধুমসে আড্ডা। আড্ডায় বসে নতুন নতুন মুখের সাথে পরিচয় হয় রাজীবের, যে রাজীব সিগারেটের গন্ধ সহ্য করতে পারতোনা সে সিগারেট খাওয়া শিখে।

রিফাত, গ্রুপের সবচেয়ে ধনী বাপের ধনী ছেলে। আগামীকাল তার জন্মদিন। সবাই নিজের নিজের মত গিফট কিনছে। রাজীব দুশ্চিন্তায়...... কি করবে, কি কিনবে, টাকা কোথায় পাবে?

অবশেষে মনে পড়লো বাবা বই কেনার জন্য ৩০০০ টাকা দিয়েছিল। বাসা থেকে তাড়াহুড়া করে টাকা নিয়ে সোজা এ্যালিফ্যান্ট রোড চলে গেল রাজীব। ১০০০ টাকা দিয়ে সিগারেট বক্স কিনলো একটা। বড়লোকের ছেলের পার্টি, দামী কাপড় পরতে হবে। ১০০০ টাকা দিয়ে নিজের জন্য একটা শার্ট কিনলো রাজীব।

পরদিন KFC তে-
রাজীব দরজা ঠেলে ভিতরে ঢুকছে রাজীব, কয়েকটি টেবিলে ছড়িয়ে ছিটিয়ে কিছু ছেলে মেয়ে বসা, পরিচিত কোন মুখ চোখে পড়লো না। চারপাশটা ভালো করে চোখে বুলিয়ে মোবাইলে রিফাতের নাম্বার ডায়াল করতে করতে ভেতর থেকে বের হয়ে এলো রাজীব।

রাজীব: হ্যালো রিফাত, তোমরা কই?
রিফাত: তুমি কই?
রাজীব: আমি তো KFC তে, এখানে হওয়ার কথা ছিল না পার্টি?
রিফাত: ছিল, but, ভ্যানু চেন্জ হইছে। আমার GF ওখানে যেতে চাই না। আমরা HELVASIA তে, তুমি চাইলে আসতে পারো।
রাজীব: ok, আমি আসছি।

HELVASIA কি, কোথায় কিছুই তো জানে না ও। এখন উপায়!

রিকশা ডাকলো রাজীব,
রাজীব: HELVASIA যাবা মামা?
রিকশাওয়ালা: এইডা কই?
রাজীব: (আরেক রিকশাওয়ালাকে) ওই খালি....... HELVASIA চিনো?
রিকশাওয়ালা: হ চিনি, ২০ টাকা ভাড়া লাগবো।
রাজীব: আসো তুমি মিয়া।

HELVASIA-র ভেতরে অনেক মানুষ। কিছু কিছু পরিচিত মুখ, রাজীব চারপাশে তাকাচ্ছে, নিদৃষ্ট একটা মুখ খুজছে।
রিফাত, The Birthday Boy, অনেক গুলো সুন্দরীমন্ডিত হয়ে দাড়িয়ে। রাজীব এগিয়ে গেল। বুকের মধ্যে মৃদু কাঁপুনি, কেমন জানি ভয় ভয় লাগছে। এতগুলো সুন্দরী মেয়ে এত কাছ থেকে আগে কখনো দেখেনি ও।

রিফাতের জন্মদিনের পার্টিতে এন্যার সাথে পরিচিত হল রাজীব। কথায কথায় জানতে পারলো, কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে তার। কিছুটা সমবেদনা জানায় রাজীব। এ্যানা তাকে ফ্রেন্ডশীপের অফার দিল, মোবাইল নাম্বার ও আদান-প্রদান হলো।

বন্ধু, রাজীব এ্যানার খুব ভালো বন্ধু, এ্যানার কষ্টে সবসময় পাশে আছে রাজীব। কোথাও যাওয়ার দরকার হলে রাজীবকে সাথে নেয় এ্যানা। সবার সাথে পরিচয় করিয়ে দেয়, এটা আমার BF।
এদিকে এই ভালো লাগার জন্য সে সেমিষ্টার ফি না দিয়ে, আজ আলমাস, কাল KFC তে ঘুরতে থাকে এন্যাকে নিয়ে।

মাস দুয়েক পরে, রাজীব জানতে পারে এ্যানার বাবা একজন রিটায়ার্ড অফিসার। সংসারের চাকা চলে তো চলেনা। এ্যানার সম্পূর্ণ খরচ চালায় এ্যানার ছোট খালা। এবং শুধু রাজীব না. আরো BF আছে তার।
এতকিছু জানার পর ও এ্যানার কাছ থেকে সরে আসতে পারেনা রাজীব, কিজানি এক অদৃশ্য বাঁধন..... তার মনে হয় একদিন সব ভুল বুঝতে পেরে তার কাছে ফিরে আসবে এ্যানা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×