somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের এই পৃথিবীতে ভালবাসতে হয় গোপনে অথচ যুদ্ধ, হত্যাযজ্ঞ, সন্ত্রাস চলে প্রকাশ্য দিবালোকে

১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এই পৃথিবীতে ভালবাসতে হয় গোপনে অথচ যুদ্ধ, হত্যাযজ্ঞ, সন্ত্রাস চলে প্রকাশ্য দিবালোকে।
কেন? ভালবাসার মত পবিত্র বিষয় কেন গোপনে থাকবে?

প্রেম-ভালবাসা নিয়ে আমরা অনেক কথা বলি, বই পড়ি, গল্প লিখি- সবই ঐ বুয়েট টেস্টের মানদন্ডের সীমার মধ্যে রেখে। বিজ্ঞান বলে- পাগলের মষ্তিষ্কই সবচেয়ে দ্রুত কাজ করে, কেননা সেখানে সিদ্ধান্ত নেয়ার মধ্যে কোন 'অবস্ট্যাকল' নেই, যা মনে আসে সে তাই করে। ছোট্ট শিশু যত বড় হতে থাকে তার মধ্যে থেকে ইনোসেন্স তত কমতে থাকে আর কপটতা ধীরে ধীরে বাড়তে থাকে। বড় হয়ে আমরা সবাই অভিনয়ই করে যাই, মনের সাথে কপটতা করে যাই সারাজীবন।

পৃথিবীর সেরা প্রেমের উপন্যাসে ঠাঁই পেল যে 'আন্না কারেনিনা' আর 'মাদাম বোভারি'- সেগুলো ঐ মানদন্ডের বাহিরে এসেই, যদ্বরুণ দীর্ঘকাল 'ব্যানড' করে রাখে এদের ব্রান্ডের সমাজ। আর আমরা শুধু সে গল্প পড়ে আফসোসই করবো আর মুখে বলেই যাব- 'এমন অদ্ভুত প্রেমের মিলন হোক', কিন্তু নিজের জীবনে বাস্তবে এলে, আরও শতবর্ষ পরে যখন পৃথিবী আরও আধুনিক হবে তখনও তাদের গালি দিয়ে যাব- এ প্রেমিক যুগলকে সমাজ থেকে বহিষ্কার করা হোক।
শেক্সপীয়র এর নাটক আর রবীন্দ্রনাথের উপন্যাসকে অলস সময় কাটানোর বিনোদনের মাধ্যম হিসেবেই নিয়ে আসছি, ভেবে দেখিনি।

প্রায়ই 'হুমায়ূন আহমেদ এর বাণীসমগ্র' চোখে পড়ে কিন্তু সেখানে তার এ বাণী নেই যেঃ 'নর-নারীর মিলন ও সন্তান উৎপাদন অত্যন্ত পবিত্র জিনিস'। পরকীয়া শব্দে আমরা একে অন্যকে গালি দিতে পারব কিন্তু ৩০ বছর বয়সে এসেও বন্ধুর বউয়ের প্রেমে পড়ার কথা কখনও ব্যক্তিগত ডায়েরিতেও লিখে যেতে পারব না। আর সেখানে বালক বয়সের সাধারণ-স্বাভাবিক প্রেম......সে তো বয়সন্ধিকালের ভ্রম!

প্রেমে পড়লে আমি সবাইকে মন-মরা হয়ে থাকতে দেখেছি, বলতে না পারার কষ্টে কুঁকড়ে যেতে দেখেছি, উভয় পক্ষের সম্মতির পরেও সমাজের চাপে ভুগতে দেখেছি। পরিবারের পছন্দে বিয়ে করে সন্তান উৎপাদন প্রক্রিয়া সচল রাখা এখানে সামাজিকতা, ভালবাসা এখানে অপরাধ। এবং এ একই অপরাধের দুশ্চিন্তা আমাদের পরিবারের কর্তা-কর্ত্রী দেরও পার করে আসতে হয়েছিল, তবুও সামাজিকতার পরিবর্তন হয় নাই।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×