বিএনপিতে ভারত ও বামপন্থী ঘরনার তরিকুলের পথ পরিষ্কার করতে গ্রেফতার করা হয় মির্জা ফখরুল ইসলামকে। বিএনপিতে তরিকুল ইসলাম পরিচিত ভারতপন্থী হিসেবে। ছাত্রজীবনে তিনি বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে বিএনপিতে যোগদান করে দলের স্থায়ীকমিটিতে স্থান পান। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ারের মৃত্যুর পর তিনি আলোচনায় আসেন। তাকে মহাসচিব করতে বিএনপিতে বাম ঘরনার ও এন্টি-জামায়াত গ্রুপ সক্রিয় হয়। তবে দলের জাতীয়তাবাদী গ্রুপ মির্জা ফখরুল ইসলামকে মহাসচিব করতে চাপ প্রয়োগ করে করে। এই দুইজনের মধ্যে কাকে মহাসচিব করা হবে এই নিয়ে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও তৎকালীন যুগ্মমহাসচিব তারেক রহমানের মধ্যেও মতপার্থক্য দেখা দেয়। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম মহাসচিব হলে এই দ্বন্দ্ব চাপা পড়ে যায়।
বিএনপিতে পুনরায় আদর্শিক সঙ্কট শুরু হয় দলের চেয়ারপার্সনের ভারত সফর নিয়ে। দলের ভারতবিরোধী ও জাতীয়তাবাদী ঘরনার নীতিনির্ধারকরা এই সফর নিয়ে চেয়ারপার্সনকে সতর্ক করেন। চেয়ারপার্সন তার ভারত নীতিতে অটল থাকেন। পরবর্তীতে চেয়ারপার্সন ভারত সফর করেন এবং দলের চিহ্নিত ভারতবিরোধী বলে পরিচিত নীতিনির্ধারকদের কাউকেই সফরসঙ্গী করেন নি। এমনকি দলের মহাসচিবকেও ভারত সফরে নেয়া হয় নি। চেয়ারপার্সন প্রাক্তন বাম রাজনীতির সাথে সম্পৃক্ত তরিকুল ইসলামসহ কিছু মাঝারিস্থরের নেতাকর্মী নিয়ে ভারত সফর করেন। দলের মহাসচিব ও গুরুত্বপুর্ন নেতাদের ছাড়া ভারত সফর নিয়ে দলের মধ্যেই পরবর্তীতে বিভিন্ন গুঞ্জন উঠে।
নভেম্বর-ডিসেম্বর মাসে জামায়াত যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে রাজপথে নামে। রাজপথে জামায়াতের সাফল্যের দেখাদেখি বিএনপি তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে চুড়ান্ত আন্দোলন করার সিদ্ধান্ত নেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে সড়ক ও রাজপথ অবরোধের মত সফল কর্মসুচী পালিত হয়। আন্দোলনের এক পর্যায়ে বিএনপি-জামায়াতের একসাথে আন্দোলনের কথা উঠে। দলের মহাসচিব সরকারকে কোন ছাড় না দিয়ে কঠোর আন্দোলনের জন্য প্রয়োজনে জামায়াতকে সাথে নিয়ে অভিন্ন ইস্যুতে রাজপথে নামার ব্যাপারে সিদ্ধান্ত জানান। দলের এন্টি-জামায়াত গ্রুপ আন্দোলনের ব্যাপারে একলা চল নীতিতে গুরুত্বারোপ করে। তরিকুল ইসলামকে এই ব্যাপারে খুব সক্রিয় দেখা যায়।
সরকারের নীতিনির্ধারকরা বিএনপির এই দোটানা সিদ্ধান্তকে লুফে নেয়। সরকার মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় যাতে করে বিএনপিতে ভারতপন্থী তরিকুল ইসলাম মির্জা ফখরুলের স্থলাভিসিক্ত হতে পারে এবং বিএনপি-জামায়াতের অভিন্ন ইস্যুর আন্দোলন পরিকল্পনা ভেস্তে যায়। হরতাল অবরোধে দলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করলেও কেবল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়।
বিরোধীদলের আন্দোলন দমাতে সরকারের এই পরিকল্পনা সফল হয়। মির্জা ফখরুলের স্থলাভিসিক্ত হয় বাম ঘরনার তরিকুল ইসলাম। তরিকুলের নেতৃত্বে বিএনপি আপাতত কঠোর কর্মসুচি থেকে সরে এসেছে। এমনকি দলের মহাসচিবের মুক্তির জন্যেও উল্লেখ করার মত কোন কর্মসুচি নেই। জামায়াত ইস্যুতে তরিকুল বিএনপিতে প্রভাব বিস্তার করে। সউদি আরবের জাতীয় মজলিশের স্পিকার কিছুদিন আগে বাংলাদেশ সফরে আসে। বিএনপির অন্যতম মিত্র জামায়াতে ইসলামী আশা করেছিল বিএনপি জামায়াত নেতাদের আটকের ব্যাপারে সউদি স্পিকারকে অবহিত করবে। কিন্তু তরিকুল ইসলামের বিরোধীতায় তা হয়নি।
সর্বশেষ বিএনপি ১৬ ই জানুয়ারি জনবিচ্ছিন্ন বামদলের ডাকা অর্ধদিবস হরতালের আগবাড়িয়ে প্রতি সমর্থন দিয়েছে। দলের সমন্বয়ক তরিকুল ইসলাম এই সমর্থনের কথা নিশ্চিত করেছেন। অথচ গত মাসে বামদের বিরুদ্ধে ডাকা ইসলামী ১২ দলের হরতালে বিএনপির সমর্থন চাওয়া হলে বিএনপি সমর্থন দিতে সম্মত হয় নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



