এ মুহুর্তে আমেরিকা সফরে এরশাদ। হাসিনার প্রতিনিধি হয়ে সে ওয়াশিংটনের মনোভাব শুনতে গেছে। কিন্তু ষ্টেট ডিপার্টমেন্ট ঘুরে প্রাপ্ত ফলাফলে হতাশ হয়ে পরেছে এরশাদ। আমার আম্রিকান বন্ধু জাফর জানালো, দু’দিন আগে এক ঘরোয়া সভায় এরশাদ বলেছে, “বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত খুব অন্ধকার। সামনে রাজনীতির বাইরে সরকার আসবে। ধেয়ে আসছে কঠিন বিপদ, যা হাসিনা নিজেও কন্ট্রোল করতে পারবে না। জামায়াতই এ মুহুর্তে হাসিনার বড় সমস্যা। ইলেকশনে বিএনপির সাথে জামায়াত থাকলে হাসিনার চরম বিপর্যয় হবে।” বোঝা যাচ্ছে, হাসিনার ওপর মার্কিনী ব্লাঙ্ক-সাপোর্ট উঠে গেছে। এখন ইন্ডিয়াই তার একমাত্র ভরসা! তাই ডমেষ্টিক ইস্যু নিয়ে রাজনীতি কন্ট্রোল করে নির্বাচনটা কব্জা করাই হাসিনার মূল লক্ষ। এদের মতে, শাহবাগ হচ্ছে হাসিনার লেটেষ্ট ট্রাম কার্ড। এটা দিয়েই সে আবার ক্ষমতায় আসবে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, তাও কি সম্ভব? একটু আলোচনা করি।
১. শাহবাগ-ওয়ালারা কাদের মোল্লা সহ সব রাজাকারদের ফাঁসি চায়। হাসিনা কি সে ফাঁসি দিতে পারবে ? দু’টা বিকল্প উত্তর:
হ্যা পারবে। যদি ফাঁসির রায় দেয় তাহলে শিবির চুড়ান্ত শক্তি নিয়ে ময়দানে নামবে। শত শত লোক নিহত হবে। কিছু মন্ত্রী, এমপি, জজ, পুলিশ প্রথম চোটেই মারা যাবে। এটা বাড়তে বাড়তে এমন হবে, হাসেনাও মারা পরতে পারে। নেমে আসবে মার্শাল’ল। চোর, দুবৃত্ত আর ৫৭ সেনা হত্যার বদলা যখন হবে, চুড়ান্ত ক্ষতি হবে আওয়ামীলীগের।
না, পারবে না। কারণ হাসিনার টার্গেট, জামায়াত নেতাদের ফাঁসি দেয়া নয়- বরং ক্ষমতায় রিপিট করা। এ জন্য এই বিচার বিচার খেলাকে ব্যবহার করে বিএনপি থেকে জামায়াতকে ছুটাতে মরিয়া লীগ। গোপন আঁতাতের ভিত্তিতে জামায়াত নেতাদের লঘুদন্ড দিয়ে ১৮ দলীয় জোট থেকে বের করে তাদেরকে একক নির্বাচন করানো টার্গেট। সে ক্ষেত্রে শাহবাগের অবুঝেরা ক্ষেপে উঠবে আ’লীগের বিরুদ্ধে। আর তখন ওরা হবে আম্লীগের নিজ ঘরে বড় হওয়া এক পাল ফনাতোলা কালসাপ!
২. উচ্চাভিলাসী হয়ে সরকার চাইছে জামায়াত-শিবির নিষিদ্ধ করতে। সেটা কি পারবে?
উত্তর ২.১: পারবে। তাহলে লাভ হবে কার? বিএনপির ডাইরেক্ট লাভ। জামায়াতের অন্তত ৫০% ভোট সরাসরি বিএনপিতে যাবে। জোট করা ছাড়াই বিএনপি এই সুবিধাটা পাবে।অথচ আ’লীগে যাবে না এক ভোটও। বোদ্ধারা বলছেন, জামায়াত-শিবির নিয়ে হাসিনার ক্যালকুলেশনও ঠিক নাই। তার কাছে খবরই নাই মিলিটারী, সিভিল প্রশাসন, আর গুরুত্বপূর্ন যায়গায় কত শিবির-প্রোডাক্ট আছে! মিলিটারির জেনারেল, সিভিলে সচিব, পুলিশের হাই পদে জামায়াত সমর্থক আমার যেসব পরিচিতরা আছেন, হাসিনার শাসন আনষ্টাবল করার জন্য এরাই যথেষ্ট। নিষিদ্ধ হলে অ্যাকটিভ শিবিরের অর্ধেক আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। এরা মেধাবী- সব পারে এরা। শুরু হবে পাকিস্তান-আফগান স্টাইলে গুপ্ত হামলা, সারা দেশে সিরিজ হামলা, গাড়ি বোমা হামলা, আত্মঘাতি হামলা। এদের টার্গেট কেবল আওয়ামীলীগ। ফলাফল সরকারের চুড়ান্ত পতন। “মরলে শহীদ বাঁচলে গাজী”র রিয়েল সংগ্রামে কোনো হিন্দুস্তান বা আম্রিকান সোলজারে কুলাবে না। কারন শিবির পার্টির কর্মসূচি পালন করাকে ধর্মের অংশ মনে করে, এ কাজে মারা গেলে শহীদ হয়- বিশ্বাস করে। এদের সাথে হাসিনা পারবে কেমন করে?
উত্তর ২.২: হাসিনা জামায়াত নিষিদ্ধ করতে পারবে না। কেবল ভয় দিয়ে জামায়াতকে জয় করতে চায়। সেটা কি কখনও হয়? এখন বাঁচার জন্য যদি জামায়াত ১৮ দল থেকে সাময়িকভাবে বেরিয়েও যায়, নির্বাচনের সময় ঠিকই যায়গামত চলে যাবে। অতীতে বিএনপির সাথেই জামায়াত সরকারের ভাগ পেয়েছে। আওয়ামীলীগ কোনেদিনই জামায়াতকে সরকারে নেয় নি, নিতেও পারবে না। জামায়াতের তারিকা মত “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” কায়েম করতে হলে তাদের রাষ্ট্রক্ষমতায় যাওয়া খুবই জরুরী।
৩. তাহলে বাম-নাস্তিক-লীগ আয়োজিত শাহবাগ-জলসা হাসিনা সামাল দিবে কি করে? হাসিনা কি চায় ওটা চলমান থাকুক? উত্তর দুটা:
৩.ক> হ্যা চায়। হাসিনা এবং তার মন্ত্রীরা চায় শাহবাগের সেন্টিমেন্ট নিজেদের পক্ষে কাজে লাগাতে চায়। জামায়াতকে ধংস করে এবং বিএনপিকে কোনাঠাসা করে পছন্দমত ইলেকশনে বাধ্য করার জন্য এটা একটা লোভনীয় টুল। তবে তা করতে গেলে অন্তত একটা ফাঁসির রায় দরকার। সরকার যদি সেটা করে, (উপরের বিকল্প ১.১ অনুসারে) তা হবে আ’লীগের জন্য পুরোপুরি আত্মঘাতি! এখন জলসাটি শাহবাগ থেকে চারুকলার সামনে সরিয়ে নিয়ে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বসাতে চাইছে পুলিশের আইজি ও সরকারের মন্ত্রীরা! তাহলে সেটা হবে সম্পূর্ন ছাত্রলীগ নিয়ন্ত্রিত সরকারী আসর! তখন, ওটা হবে জনগনের হাসির খোরাক!
৩.খ> না, হাসিনা শাহবাগ আসরকে আর লম্বা করতে দিতে চায় না। এটাকে শেষ করে দেয়ার সময় এসেছে। কেননা, আওয়ামীলীগের ক্ষমতার-রাজনীতির বিপরীত মেরুতে শাহবাগীদের অবস্থান। লীগের ক্ষমতার লোভের কাছে তবে কি করুণ পরিণতি বরন করবে শাহবাগ?
সাম আপ হচ্ছে, শাহবাগ এখন হাসিনার গলার কাঁটা। সরকার-সৃষ্ট অন্তর্ঘাত বা পিটিয়ে উঠানো ছাড়া উপায় নাই। প্রশ্ন হলো কখন করবে সেটা? আপীলের বিল পাশ করার পর পরই কি? এর উত্তর আমারও জানা নেই। তাই, অপেক্ষা করি।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



