তোমার কিছু সময় হবে?
০১ লা জুন, ২০১৩ সকাল ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার কিছু সময় হবে?আমার এখন অনেক সময়,
তোমার কিছু সময় হবে?
সকালবেলা ঘাসের উপর
ছড়িয়ে থাকা শিশির গুলি,
হঠাৎ করে থামিয়ে দিয়ে
বলে আমায় কেমন আছি?
আমি তখন মুচকি হেসে
মনের ক্ষত গোপন করে,
হৃদয়ে সেই শিশির মাখি
আমি আবার কেমন থাকি;
দুপুরবেলা দমকা হাওয়া
তখন দুচোখ তন্দ্রাহারা,
চুম দিয়ে যায় ক্লান্ত চোখে
আমায় বলে ভাবছো মিছে;
চোখের জলের নোনতা ব্যথা
সেই হাওয়াতে শুকিয়ে নিয়ে,
বলেই বসি-বেশতো আছি
যখন আমি যেমন থাকি !
সূর্য ডোবার শেষ প্রহরে
পাখিরা সব নীড়ে ফেরে,
আমি একা একলা পাখি
বৃথাই যেন তোমায় ডাকি,
হঠাৎ কখন সন্ধ্যা নামে
আমার সারা ভুবন জুড়ে !
তবুও সকল বিষাদ ব্যথা
নদীর জলে ভাসিয়ে দিয়ে,
বুঝতে পারি অবশেষে
তুমি এখন ব্যস্ত কতো;
জীবন প্রদীপ শতশত
তোমার পথের চতুর্দিকে;
তোমার কি আর সময় হবে !
তোমার কি আর সময় হবে !
আমার এখন অনেক সময়,
তোমার কি আর সময় হবে !
(তোমার কিছু সময় হবে?, ডি মুন, ০৪/০৫/১৩, সন্ধ্যা ৬;১০ )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন