কার্তিক তোর নতুন দোকান
পুরোনোটা ভাঙ্গলো পুলিশ
দরমার ঠেকনো দিয়ে
অবাক চায়ের দোকান খুলিস্
পুরোনো চিলতে জমি
কফি পার্লারের পেটে
তোর এই শহরটাকে
বেনিয়া নিচ্ছে চেটে
যৌবন আসছে তেড়ে
ইংলিশ এফ এম বেতার
কদাকার ল্যাজটা নেড়ে
শোনা যাক ফাসুন্ডি তার
তবে তুই কোন দেশীরে
খেটে খেতে চান্ এ দেশে
ভিখিরীর তালুক এটা
না খেয়েই মরগে শেষে
তোর চায়ে মন ভরেনা
এ শতক অন্য মনের
বিনিয়োগ আসতে দেনা
এ শতক বিশ্বায়নের
থেকে যা খাল পাড়ে তুই
খুলে ফির নতুন দোকান
আমি আর কি বা পারি
বড়জোর একখানা গান
(কারুর গানটা লাগলে বলবেন
আপলোড করবো)
প্রবীণ আঙ্গুলগুলি
সারাদিন পিয়ানোয়,
প্রবীণ আঙ্গুলগুলি, খেলা করে
বহুদিন আগে তিনি
এসেছেন,
আমাদের এ শহরে।
কখনো চারুকেশীর দুঃখিনী
চলনে আলাপ।
কখনো ইউরোপীয় ছন্দের
ম্দু উত্তাপ।
স্বরচিত সুরে তার
কল্যাণ ঠাঁট খেলা করে।
বহুদিন আগে তিনি..............
স্বরলিপি করে রাখা
অর্কেষ্টার যন্ত্রনা।
রবীন্দ্রনাথ তার কানে কানে
দেন মণ্ত্রনা।
ইউনিভক্সে তার ব্যাথা
চুপি চুপি খেলা করে।
বহুদিন আগে তিনি..............
(আপলোড করার ব্যপারে কোনো পরামর্শ থাকলে বলবেন)
নিজে আপলোড করতে না পারলেও, esnips এর একটা লিংক দিলাম। কাজ হলে বলবেন
http://www.esnips.com/web/tero
আকাশ এখন জানলার ফ্রেম
আকাশ এখন জানলার ফ্রেমে ধরা,
মনে মনে তাকে পাঁচ দিয়ে গুণ করা।
গুণফলে শুধু বারান্দা দিয়ে দেখা,
আরেকটুখানি আকাশের সীমারেখা।
দূরবীনে দেখা সলিম আলীর পাখি
কার্নিশে চলে শালিকের ডাকাডাকি।
চড়ুই লাফায় গরাদের ফাকে ফাকে
বাটিক পর্দা আমল দেয়না তাকে।
ঘরের জায়গা জিনিসের বেদখলে
বেরেছে জিনিস পয়সা বেরেছে বলে।
মনে মনে তাকে দশ দিয়ে গুণ করে
জানলার ফ্রেমে আকাশ দেখছি ভোরে।
আকাশ এখন..........
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



