somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম, শ্বশুরবাড়ি, মন্ত্রী!

১০ ই মে, ২০১৪ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে বেশিরভাগ পরিকল্পনাই ঠিক ঠাক মতো কাজ করেনা। তাই পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হয় বাস্তবতার নিরিখে এবং নতুন করে সাজাতে হয়। যেমন কালকে পরিকল্পনা করলাম ১ সপ্তাহ রাত ১০টায় ঘুমিয়ে সকাল ৭টায় উঠবো। কিন্তু পরিকল্পনা পুরোপুরি কাজ করল না। রাত ১ টায় ঘুমিয়ে সকাল ১০ টায় উঠলাম। দশ ঘন্টা ঘুমানো হলো কিন্তু শুরু আর শেষের সময়টা ঠিক থাকল না। তাই আজকেই পরিকল্পনা পাল্টালাম। আজ রাত ১টায় ঘুমিয়ে কাল সকাল ১০টায় উঠব।

গত সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে গিয়েছিলাম এক উর্ধতন সরকারি কর্মকর্তা এবং এক ঘাড় ত্যাড়া সাদা চামড়াকে নিয়ে। সরকারি কর্মকর্তার নাম প্রকাশ করছিনা। কিন্তু তিনি চমৎকার মানুষ, সদা হাস্যরত এবং ঠাট্টা-তামাশা করতে পারেন। বি।এন।পি, জামাত আসলে তিনি সরকারের দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিয়োগ পেতেন। সেই লিস্ট আমি নিজে শাহবাগের আন্দোলনের সময় দেখে এসেছি। যাই হোক তিনি কথায় কথায় বলছিলেন, বাংলাদেশে টিকে থাকতে হলে গায়ের চামড়া গন্ডারের মতো মোটা হতে হয়, নাহলে বিপদ। গায়ের চামড়া একদিন গন্ডারের মতো মোটা হবে এই কামনায় আজ রাতে ঘুমুতে যাব ভাবছি। তার আগে সচিব বিষয়ে একটা জোক মনে পড়ে গেল।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ডাক্তারের কাছে গেলেন এবং বললেন,

"ডাক্তার, আমি ঘুমুতে পারিনা, কি করব বলো তো?"

ডাক্তার বলল, "ওহ! স্যার আপনার রাতে ঘুম হয়না?"

সচিব, "না না, রাতে আমার খুব ভাল ঘুম হয়। এবং বেশিরভাগ সময় সকালেও আমার ঘুমটা বেশ ভাল হয়। কিন্তু বিকেলের দিকে আমি কিছুতেই ঘুমুতে পারিনা!"

যাই হোক সচিবগণ রাতে, সকালে, দুপুরে এমনকি বিকেলেও ঘুমুবেন এতে মনে করার কিছু নাই। সরকারি কর্মকর্তা, মন্ত্রী, এমপিরা যত ঘুমুবেন ততই দেশের জন্য ভাল!

যাই হোক ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। এমন ঘুমের সমস্যা যে শুধু বড় বড় মানুষদের হয় তা না, আমাদের মতো আমজনতারও হয়।

সেদিন এক বন্ধুর সাথে দেখা। বেচারা রাতে ঘুমুতে পারছেনা। এসেছে আমার বন্ধু ডাক্তার আব্দুর রহিমের কাছে পরামর্শ নিতে। আমি জিজ্ঞেস করলাম,

"কি ব্যাপার তোর রাতে ঘুম হয় না কেন রে?"

"আর বলিস না দোস্ত, হাই ব্লাড প্রেসার। পরিবার থেকে পাইসি।"

"কোন পরিবার থেকে পাইছিস? তোর বাপের দিক থেকে না মায়ের দিক থেকে?"

"আরে না, প্রেসার পাইসি বউয়ের পরিবারের দিক থেকে।"

"শালা ফাইজলামি করিস! বউয়ের পরিবার থেকে কেউ হাই ব্লাড প্রেসার পায়?"

বন্ধু দীর্ঘশ্বাস ফেলে বলল, "তোকে একদিন ওর পরিবারের সাথে দেখা করিয়ে দিতে হবে!"

কথা আর না বাড়াই। দিনের শেষে তো বউয়ের সাথেই আবার ঘুমুতে হয়।

শুভ রাত্রি বন্ধুরা!

শামীম আহমেদ
৯ মে ২০১৪।
নিকেতন, ঢাকা।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×