somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুপুরের ঘুম Siesta এবং ছাগুড়া!

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদিন আগের কথা, এমনকি আমারও জন্মের আগের কথা। বাংলাদেশে তখন একজন প্রেসিডেন্ট ছিলেন যার দুই ছেলে দেখতে সম্পূর্ণ দুই রকম এবং তারও বহুবছর পর সেই দুই ছেলে দুর্নীতির দায়ে দুই ভিন্ন দেশের পালিয়ে ছিল।

যাই হোক, সেই সময়, অর্থাৎ ১৯৭৮ সালের দিলে 'ছাগুড়া' নামে একটা জেলা ছিল। সেই জেলায় তখনও তেমন বেশি ছাগু ছিলনা, ছিল অসংখ্যা বানর। বিবর্তনের ধারায় সেই বানরেরা একসময় ছাগু হয়ে যায় অনেক দিন পর, সে এক ভিন্ন গল্প!

তো একদিন দুপুরে সেই গ্রামের সব মানুষ ঘুমিয়ে ছিল। ওইসময় সেখানে পৌছালো দুই আজব মানুষ। একজন নোয়াখালি থেকে আরেকজন বরিশাল থেকে। নোয়াখালির লোকটা ছিল ওস্তাদ এবং বরিশালের লোকটা ছিল তার সাগরেদ। ছাগুড়া গ্রামের লোকেরা যখন অনেক কষ্টে ঘুম থেকে উঠে তাদের জিজ্ঞেস করলো তারা কোত্থেকে এসেছে, তারা বললো তারা চাঁদ থেকে এসেছে। তারা চাঁদে ব্যবসা করে, ওখানে ব্যবসা করার জন্য তাদের প্রচুর বানর দরকার। লোকটি বললো গ্রামবাসী যদি তাকে বানর ধরে দিতে পারে তাহলে প্রতিটি বানরের জন্য সে ১০টাকা করে দিবে। ১৯৭৮ সাল, যখন দেশে চরম দুর্গতি, কাজের অভাবে মানুষ দুপুরবেলা ঘুমিয়ে থাকে তখন শুধু বানর ধরার জন্য ১০টাকা তো বিশাল ব্যাপার। গ্রামের মানুষ দেখল বনে প্রচুর বানর আছে, তাই তারা সবাই মিলে বনে গেল বানর ধরতে।

কিছুক্ষণের মধ্যেই লোকটি ১০০০ বানর কিনে ফেললো ১০টাকা করে এবং যখন বানর আর পাওয়া যাচ্ছিলনা, গ্রামবাসি বানর ধরা বন্ধ করলো।

লোকটি তখন ঘোষণা করলো, এখন সে প্রতিটি বানর ২০ টাকা দামে কিনবে। একথা শুনে গ্রামবাসি উৎসাহিত হলো এবং আবার বানর ধরা শুরু করলো।

কিছুক্ষণের মধ্যেই আর বানর পাওয়া গেল না এবং গ্রামবাসিকে আরও উৎসাহিত করতে লোকটি প্রতিটি বানর ২৫ টাকা করে কিনবার ঘোষণা দিল। কিন্তু বানরের পরিমাণ এতই কমে এসেছিল যে বানর ধরা তো দূরে থাক, বানর দেখাই যাচ্ছিল না বলতে গেলে।

এমতাবস্থায় আমাদের নোয়াখালির সেই ব্যবসায়ী গ্রামবাসীকে জড়ো করে ঘোষণা দিলেন তিনি এখন প্রতিটি বানর ৫০টাকা করে কিনবেন। তবে যেহেতু ব্যবসার কাজে তার একটু শহরে যেতে হচ্ছে তাই তার বরিশালের সাগরেদই তাদের কাছ থেকে এখন বানর কিনবে।

ওস্তাদের অনুপস্থিতিতে সাগরেদ গ্রামবাসিকে ডেকে বললো, "দেখ বনে তো আর বানর অবশিষ্ট নাই। কিন্তু এই খাঁচার মধ্যে তোমরা যতো বানর ধরেছিলে সব রাখা আছে। তোমরা চাইলে এগুলার প্রতিটি আমি তোমাদের কাছে ৩৫ টাকা করে বিক্রি করে দিতে পারি এবং ওস্তাদ ফিরলে আবার এগুলো তোমরা তার কাছে ৫০টাকা করে বিক্রি করে দিতে পারবে।"

গ্রামবাসী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং তাদের সমস্ত জমানো টাকা খরচ করে সমস্ত বানর কিনে ফেললো।

এরপর ছাগুড়া জেলার সেই গ্রামবাসিরা আর কোনদিনও নোয়াখালির সেই ওস্তাদ এবং বরিশালের সেই সাগরেদের দেখা পেল না।

গল্প এখানেই শেষ। গল্পটা আমি শুনেছিলাম আমার এক বলিভিয়ান সরকারী কর্মকর্তা বন্ধুর কাছ থেকে। বলিভিয়াতে মানুষেরা দুপুরের কাজের ফাঁকে ঘন্টা দুয়েক ঘুমিয়ে নেয়। তাহলে কাজের গতি বাড়ে। এ ঘুমকে তারা বলে Siesta. Spain, Japan, Mexico সহ পৃথিবীর অনেক মানুষই দুপুরের ঘুম কিংবা Siesta'র ভক্ত। আমাদের ছাগুড়া গ্রামের মানুষেরা সেদিন দুপুরের ঘুম নষ্ট করেছিল বলেই দুষ্টু দুই ব্যবসায়ীর কাছে ঠকেছিল। সেই গ্রামবাসিরাই আবার ২০১৩ সালে এসে ছাগু হিসেবে পরিচিতি পেয়েছিল বাংলাদেশ নামের একটা দেশে।

এই গল্পের কোন moral of the story নাই। দুপুরে বিশেষ কাজে ঘুমুতে পারিনাই। সেই সকাল ১০টায় উঠেছি। এখন ঘুমুতে হবে। সন্ধ্যাবেলায় ঘুমানো যাবেনা এমন কোন নিয়ম নাই। আসেন সবাই মিলে জামাতে ঘুমাই।

শামীম আহমেদ
নিকেতন, ঢাকা
১০ মে ২০১৪।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×