
সে এসেছিল ৷ কিছুক্ষন থেকে ৷ তারপর চলেগিয়েছিল ৷
সে থাকতে আসেনি ৷ থাকতে সে
কখনই আসে না ৷ ঝড় বৃষ্টি মেঘছায়া
মাথায় নিয়ে আসে ৷ সে আবার চলেও
যায় ৷ চলে যাবে বলেই এসেছিল ৷
সে সূর্যউদয়, সূর্যাস্ত নই কখনও
সে বেড়াতে এসেছিল ৷
যদি কখনও ভুলে যাই ভেবে পাগল বাতাস
তার মুঠোয় জমিয়ে রেখেছিল ঘামগন্ধ
আর এই রৌদ্দুর
ধরে রেখেছিল তার উষ্ণতা
যদি বিচ্ছেদ ছুঁয়ে পাথর চাপি বুকে
ক্ষতি নেই তার
দুঃখে কোনো ক্ষোভও নেই তাতে
সে তো থাকতে আসেনি! সে এসেছিল বেড়াতে ৷
হয়তো ভেবেছিল - ' এই দিন ' ' এই রাত
এই জায়গা, 'এই মানুষ '
তার মনের মত নয় ৷ তাই তাকে
ফিরতে হয়েছিল নিঃশব্দে
কোন কথা না বলে ৷
তবুও, যতদিন এসেছিল আলগাভাবে থেকেছিল
সে যেনো এক সহস্র জীবন ৷ তারপর সে
চলে গিয়েছিল ৷ চলে যেতেই
বোধ-হয় এসেছিলো…………… এই ঠিক
অন্য অতিথির মত
সেও বেড়াতে এসেছিল ………………
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




