নিশ্বাসের রং নেই । অবিরাম লু ।
নেই কষ্টের কাঁটাতার ।
মানুষ নেই !
মানুষ নেই !! স্থল স্মরণী ।
জুতো জামা ঘর-বাড়ি শিক্ষা ক্ষুধা
শরীর ঠাণ্ডা বরফ বৃদ্ধ যুবক
সাপে কাটলে টের পায় না পা
লাইট পোস্ট আজীবন নিঃস্বার্থ
বিধান সভায় বুক বাঁধা অপেক্ষা
মন্ত্রীরা ছলনা খোঁজে
বিরোধি দলের টক শো'য়ে ।
নিশ্বাসের ভাঁজে সুন্দর কান্না
বেঁচা থাকাটা ভোট বাক্সে জীম্মি
পরে গেছে ।তৈরী করা অন্ধবিশ্বাসে ।
যন্ত্রণার কবন্ধ । প্রমত্তা দীর্ঘশ্বাস ।
মিলিত হলে শূন্যতা আর শূন্যতা ।
কে জানে , ভোট আসে ,ভোট যায়
কার কি লাভ হয় । মাঝে পাঁচ ।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




