somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন বৃষ্টির গুমট সাদাধূয়া

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পথের মাঝে দাঁড়িয়ে শ্রাবণ সন্ধ্যা । একুশ বছর । স্যাঁতস্যাঁতে চাঁদের আলো । সবোর্ণায়া স্ট্রীট । রোজ দেখা হতো গোলির মোড় থেকে ন্যাড়া ছাদে । বাদামী কুঁচি দেওয়া লম্বা মেক্সি । হলুদমাখা বিকেল । যৌবন সুলভ রোদ ।তামাটে নগ্ন বাহু । ঝিনুক রঙা হাঁটু । ফুটন্ত আলকাতরার মত , রজনীর মত কালো চোখ । নরম চামড়া । শিশুর মত হূৎস্পন্দন । একুশ বছর ধরে পোষমানা বেড়ালটা ঘুরঘুর করছে মাছের গন্ধে । আবলুস কাঠের ফটকে আঁকা নিঃস্পৃহ একুশ বছর । তবু , হাত ধরে আছি । নার্সিসাস গুচ্ছ কবিতায় ।

বিবন্ন চোখ । চোখের চত্বরে । আর বস্তা পচা কথা । জমাট হাসির গুঁড়ো । আস্তে আস্তে রাস্তা পেরয় জলের তীরে । তারপর , ধুপ করে বসা । মনে আছে ? দৌরাত্ম্য ভালবাসা ! নির্নিমেষ কৃতজ্ঞ । আমাকে বুঝতে চেষ্টা করনি ।নিরীশ্বরের মত বিতর্ক , ঝগড়া , সে এক বিতিকিচ্ছি ব্যপার ছিল । তার কোনো বিবর্ত নেই । তুমি সবসময়ই ভাবতে আমি বুঝি তোমার চার লাইনের কবিতা । ……সত্যি কি দারুণ বিশ্বাস । একুশ , একুশটা বছরের চিঠি । প্রত্নরোদে পোড়া ডাকপিয়ন । দ্বিধায়তি জীবন দিয়েছিল । নির্বিকল্প । খুঁইয়েছি সন্মান , সঙ্গে যৌবন । বিশ্বাস ক’র ! দ্বিধা ছিল না ।নিরুদ্ধ দেখা । যেমন দেখলে , দুষ্প্রাপ্য চিন্তা ছুঁতে পারে না । কখনও কখনও মেঘ জড়িয়ে প্রত্যায়ী প্রার্থনা । মাঝেমাঝে মুচকি হেসে ঠোঁট ফাঁকা সেলফি । তুমি চোখের সামনে , মনের সামনে । বিবৃত ঠিকানা বিদ্যুত আলো ছড়াও মর্দনে । অস্থিরতা মায়াময় দেহ এক অসামান্য আয়না । স্বভাবত আলোর সাঁতার জমাট নৈর্ঋত ।

তিনগ্রহপ্রেম , বিনতি জীবন প্রতিবিম্ব
সুখে থেকো । হিরের কুচির মত পলকশূন্য ।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: ফেলে আসা এক সড়কের কথা

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

×