
আমার কবিতারা খানিকটা গণ্ডমূর্খ্য
খানিকটা কাপুরুষ
আমার কবিতারা শাহেনশাহ , রাজা আতঙ্কিত
ইনিয়ে-বিনিয়ে প্রতিবাদী হতে পাশকাটে
চিলে কুঠুরিতে শুয়ে মাকড়সার ভয়ে ভীত
পরিপাটী একটি লাইনও দাঁড়ায় না মানুষের পাশে ।
সিঁড়ি ভেঙে উপরে ওঠে না
ধর্মের গণ্ডুষকে গিলতে
দাঁড়ায় না উৎপীড়িতদের পাশে
অস্প্রদায়িক কভারস্টিকে ।
শুধু যৌনতার দানায় ধর্ষিতার
বয়স গুনে অপভ্রংশ হয় শরীরী রোমান্সে
ধীরে ধীরে যে মেয়েটি সমাজ , সতীত্বে-
খুশীতে উড়ে বেড়াত বাঁচতে
তাঁর অন্তর্বাসে প্রতিবাদী হতে
ভীত সন্ত্রস্ত অকালকুষ্মাণ্ড ।
বর্ণমালায় প্রলুব্ধ উত্তাপ-
খরস্রোতা অশ্রুগ্রন্থি কবিতা চোখ ।
কবিতা , তুমি হারিয়েছ কোথায়
ভাসানে তলিয়ে
ফ্রেম ছেড়ে ওড়ে গেলে বুঝি-
আম্লাতন্ত্রের গুদামঘরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

