
স্মিত মুখ মিথ্যা কথা বলে
ফাঁকা মুখ সত্য বলে ,
বিশ্বাস স্থাপন ক’জন করে ।
একটি সুন্দর মেয়ে
যার হাসি বিরল
শান্ত-ঝড় , ঠাণ্ডা অসাড় ,
মনে রাখে তবুও ক’জন ।
গোলাপী বর্ণ , সৌন্দর্য তারি সৌচিক
ঠোঁট জুড়ে ভ্রূকুটি ,দাঁত পর্যন্ত সুসংগত
চোয়াল চিবুক ঠুং ঠুং এক্সপ্রেশন স্বাক্ষরিত
ঘুম থেকে উঠে ক’জন দেখে ।
মেয়েটি ঝাপসা হয়ে আসে
কোনটি স্মিত
কোনটি ফাঁকা
কুৎসিৎ তার মিশ্র দ্রবন অসঙ্গতি ,
ক’জন তা বুঝতে পারে ।
আমার ঠোঁট থেকে সময় চিহ্ন দূর চুম্বন
হেঁটে চলি হাবুডুবু উদাত্ত অন্ধকারে
দায় কি শুধুই আমার-
বিকৃত ধারণার সাথে শত্রুতা করতে !
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




