
হাতের মুঠোর মধ্যে নাটকীয় রাত
তাতে দানা দানা একঘেয়োমি অন্ধকার
সে দানায় কেউ একজন আবেগ নিয়ন্ত্রক
প্রসব রাতের অবৈধ ডি . এন. এ খুঁজতে ।
সন্তান স্নেহ সে এক বড়োই ভৌত হিস্সা
মহাভারত জানে, আঠারো দিনের অতিনাটকীয়
বাবারা প্রেম খোঁজে স্ট্রিমিং শ্বাসরোধে
প্রশ্রয় না-দিতে ঔরস ভালবাসাকে |নিয়ম্য |
এটা ঘড়ির কাঁটা নয় , নষ্টতে থামবে !
বাতাস শ্বাসরোধে ঘরবন্দি ,ভেন্টিতে চড়ুই বাসা
সময় গড়াবে , তবুও দেশ স্বাধীনতার-
এক্স , ওয়াই খুঁজবে বীর্য মাখা তালুতে ।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



