somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেকি কথা......গল্প

১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্পর্ক ব্যপারটা চিরকালই ধোঁয়াটে মনে হয়েছে আমার। সংসার মানেই সং সাজা, মা বলেছিলেন একবার। দিন যত গেলো ততই বুঝলাম বাক্যটির গভীরতা। ব্যাক্তিগত সবুজ যখন ধুসর হতে থাকে তখন রংধনু তেও আগ্রহ থাকেনা আর। যাহোক কোনোদিন ঘুড়ি উড়াইনি বলে একটা হতাশা এবং অহংকার সবসময়ই ছিলো আমার। হতাশা এইজন্যে যে, ছো্টোবেলায় এবং এখনো যখন কাউকে ঘুড়ি উড়াতে দেখি, যে নিবিষ্টতায় ঘুড়ির পাইলট উপরে তাকিয়ে থাকে সেরকম ভাবে আমি কখনোই উপরে তাকাতে পারিনি বলে। আর অহংকার কেননা মাঝেমধ্যে নিজেকে আনকোরা প্রমাণে আমার এই অনভিজ্ঞতা বিশেষ কাজে দেয় বলে। যেহেতু আমি সর্বোচ্চ পর্যায়ের অপটিমিস্টিক তাই সর্বদাই চেষ্টা থাকে হতাশা ঢেকে অহংকারের প্রকৃত ব্যবহার নিশ্চিত করা। যথারীতি আজো যখন মেকি ভাবগাম্ভীর্যে আর হঠাৎ ছুড়ে দেওয়া কিছু অতিপ্রাকৃত প্রশ্নে যখন আড্ডা মশগুল তখনই দৃশ্যপটে অধরার আবির্ভাব। আমরা তখন আলোচনা করছিলাম আত্মার ভর আছে কিনা এবং থাকলেও তা মাপা যায় কিনা তা নিয়ে। প্রশ্নটি ছিলো আমারই উত্থাপিত। দেরিদার দর্শন নিয়ে কিছু মন্তব্য করে কিছুক্ষণ আগেই বেশ বাহবা পেয়েছি বলে আমি তখন ফর্মে।পুলকের প্রস্তাবিত আত্মার ভর মাপার একটি পদ্ধতির সমালোচনা করলাম আমি। সে চাইছিলো আগে থেকে মাপা একটি কাচের বাক্সে মৃতপ্রায় একটি মানুষকে মৃত্যু পর্যন্ত রেখে ভরের পার্থক্য নির্ণ্য করতে। কিন্তু আমি শ্বাস প্রশ্বাসের ফলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের রুপান্তরের ফলে ভরের পরিবর্তন নির্ণয়ের সীমাবদ্ধতা তুলে ধরলাম। পুলক পরাভুত, অধরা ধরায় নেমে আসলো।

আমি রিক্সাতে ঘুরতে বেশি ভালোবাসতাম, ও গাড়িতে, আমি কবিতা ভালোবাসতাম, ও বুঝতো না, আমি বৃক্ষ ভালোবাসতাম ও বনসাই।
আমার জানা ছিলো ব্যবধান ব্যাপারটা ততক্ষণই কাম্য যতক্ষণ হাত বাড়ালেই ছোঁয়া যায়। আমাদের ব্যবধান তাই আমাদের ঘনিষ্ঠতারই বহিঃপ্রকাশ ছিলো। মাঝে মাঝে ভাবতাম, এই পৃথিবীতো বটেই, মৃত্যুর পরেও যদি একসাথে থাকা যেতো। অধরার উত্তাপে আমি তখন পুড়ছি। আমি তখন আড্ডায় অনিয়মিত। আমরা শুধু পুড়ছি আর উড়ছি, উড়ছি আর পুড়ছি।

সময়ের সঙ্গে সঙ্গে কতকিছুই বদলে যায়। এক সময় সন্ধ্যাকাশে হারকিউলিস দেখতে ভালোবাসতাম, এখন কালপুরুষ ভালো লাগে। এখন আমি আবার আড্ডায় নিয়মিত। সেদিন প্রসঙ্গ ছিলো ভালোবাসা ভেঙ্গে গেলে কি হৃদয় মরে যায়, নাকি আবারো ভালোবাসা যায়.........পুলক এবার বেশ সপ্রতিভ, আমি নিভু নিভু দৃষ্টিতে অন্ধকার খোঁজায় ব্যস্ত তখন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×