somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিঙ্গাপুরে বাঙ্গালিদের করুণ অবস্থা...পত্রিকা প্রতিবেদন

২২ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এশিয়ার ছোট্ট কিন্তু ধনীদেশ সিঙ্গাপুরে প্রায় একলক্ষ বাংলাদেশি শ্রমিক কর্মরত।
সাম্প্রতিক বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব এখানেও পড়েছে। কিন্তু উদাসিন বাংলাদেশ দুতাবাস। অন্যান্য দেশের শ্রমিকেরা কর্মহীন হলেও তাদের দুতাবাস কোম্পানীর কাছ থেকে যেভাবেই হোক পাওনা আদায় করে নেয়। কিন্তু বাংলাদেশ দুতাবাস থেকে বাংলাদেশি শ্রমিকেরা এমন কোনো সাহায্যই পাননা। আজকের দৈনিক টুডে পত্রিকায় বাংলাদেশী শ্রমিকদের দুরবস্থার বিবরণ প্রকাশিত হয়েছে। সেটা অনুবাদ করে দিলাম।
http://www.todayonline.com/articles/293789.asp
--------------------------------------------------------------------
গত তিন দিন যাবৎ আঠারো জন বাঙ্গালি শ্রমিক রাস্তার পাশের ঘাসের লেনে কাঠের তক্তার উপর ঘুমাচ্ছে। স্থানীয় দয়ালু অধিবাসীদের দেওয়া যৎসামান্য সাহায্য বাদে তাদের আর কোনো খাদ্য ও পানীয় নেই।
বিগত কয়েকদিনে এই আঠারোজনের অবস্থা সেই ১৭৯ জন বাঙ্গালি শ্রমিকের চেয়েও খারাপ হয়েছে যারা গত সপ্তাহে নিগৃহীত হয়েছিলো। গত শুক্রবার থেকে এই আঠারোজন শ্রমিক জালান কাইয়ু এবং লোরং সামাক সড়কদ্ব্য়ের সংযোগস্থলে অবস্থান করছে। এদের নিয়োগদাতা গত কয়েকমাস যাবৎ তুয়াসে অবস্থিত তাদের আবাসস্থলের ভাড়া না মিটানোয় সেই বাড়ির মালিক গত শুক্রবার তাদেরকে বাসা থেকে বের করে দেয়।
এই আঠারোজন বাঙ্গালি দাবি করছে যে গত ২-৪ মাস যাবৎ তারা কোনো মজুরী পাচ্ছে না। তারা আরো উল্লেখ করে যে, তাদের মালিক তাদেরকে জালান কাইয়ুর একটি পিজা শপের উপরে একটি বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেটাতে কোনো খালি যায়গা ছিলোনা। সুতরাং পরের তিনদিন ধরে তারা এইভাবে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
শ্রমিক দলটির মুখপাত্র মোঃ মনিরুল ইসলাম মিন্টো বলেন, “এর মধ্য একদিন খুব ভোরে বৃষ্টি হয়েছিলো। তখন আমরা রাস্তার ওই পারে দোকাঙ্গুলোর সারির ভেতরে কড়িবারান্দায় গিয়ে ঘুমাই।”
কিছু স্থানীয় অধিবাসী এবং দোকান মালিকেরা তাদের সাধ্যমত ক্ষুদ্র সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পিজা শপ স্পিৎজার মালিক জনাব মিডো সিসিক বলেন, “ আমি তাদেরকে তিনটি পিজা দিয়েছি। এতটুকু করাই আমার পক্ষে সম্ভব ছিলো। তাদের মালিকের উচিত অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করা।“
নিকটস্থ পানীয় দোকান সুরিয়া মার্টের মালিক জনাব এম সুরিয়া বলেন,” তাদের কে এইখানে বসে থাকতে দেখে খুবই খারাপ লাগে।” কিছু দোকানদার শ্রমিকদেরকে তাদের টয়লেট, বাথ্ রুম ব্যবহার করতে দিচ্ছেন। সেখান থেকেই শ্রমিকেরা তাদের প্রয়োজনীয় খাবার পানি সংগ্রহ করছে।
এই শ্রমিকদের নিয়োগদাতা কোম্পানি হচ্ছে জেরিকো মেরিন সার্ভিসেস এবং যে এম বিল্ডিং কন্ট্রাকটরস। শ্রমিকদের মধ্যে কেউ এক বছর, কেউ সাত্ মাস ধরে সিঙ্গাপুরে আছেন। কিন্তু এই সময়ের মধ্যে তারা কেউই পুরো সময় কাজ পাননি, আর কাজ পেলেও সঠিক ভাবে বেতন পাননি।
গত তিনদিন যাবৎ তাদের দুই বসের একজ়ন মার্ক নামের ভদ্রলোকের সাথে ফোনে তাদের যোগাযোগ হচ্ছে। অপর বসের নাম যোসেফ।
শ্রমিকেরা বলছে যে মার্ক তাদের কাছে গত তিনদিন ধরে কথা দিচ্ছে যে তাদের কে অন্য বাসায় নিয়ে যাওয়ের জন্য লরি পাঠাবে। কিন্তু সেই লরি এখনো আসেনি।
গত রাতে তারা মানবাধিকার সংগঠন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ওয়ার্কার্স এর নির্বাহী পরিচালক মিঃ জোলোভান হুয়ামের সাথে যোগাযোগ করে তাদের দুঃখের কাহিনী জানায়।
মিঃ হুয়ামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,” সত্যি বলতে কি তারা গত সেপ্টেম্বর মাসেও আমার কাছে অভিযোগ করেছিলো যে তাদেরকে ঠিকভাবে মজুরী দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে সবসময় কাজও দেয়া হচ্ছে না। তারপর তাদের আমি তাদের কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা জানায় যে শ্রমিকদের কাজ দেয়া হয়েছে, তখন আমি ভাবি যে ব্যাপারটি সমাধান হয়ে গেছে।” গতকাল রাত সাড়ে দশটা পর্যন্ত তিনি তাদের জন্য বাসার ব্যবস্থা করার চেষ্টা করছিলেন। কিন্তু তখন পর্যন্ত কোনো বাসা পাওয়া যায়নি।
হতভাগ্য আঠারোজন শ্রমিক জানায় যে তারা আজ সিঙ্গাপুর শ্রম মন্ত্রণালয়ে সাহায্য চাইবে। ইতিমধ্যে তাদের চারজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু তারা প্রাপ্য আদায় না করে সিঙ্গাপুর ছাড়তে নারাজ। তারা আরো জানায় তাদের সবার পাসপোর্ট মার্কের কাছে আটকা।
অনুসন্ধানে জানা যায় যে এই দুটি কোম্পানি গত ২১শে নভেম্বর মোঃ মগবুল আহমেদ এর কাছে বিক্রি করে দেন আগের মালিক। মোঃ মগবুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মিঃ হুয়াম এবং অন্যান্য মানবাধিকার কর্মীরা আশংকা প্রকাশ করছেন যে, অর্থনৈতিক মন্দাবস্থা ঘনীভুত হওয়ার সাথে সাথে আরো অনেক শ্রমিক এই ধরনের মজুরী প্রতারণা এবং নিগ্রহের শিকার হতে পারেন।
মিঃ হুয়াম আরো জানান যে কোনো কোম্পানি দেউলিয়া হলে তাদের কাছ থেকে শ্রমিকদের পাওনা আদায়ের কোনো উপায় নেই। এমনকি তাদেরকে চাপ দিয়েও কিছুই আদায় করা যায়না যদি তারা দেউলিয়া হয়। এখন একমাত্র উপায় যদি শ্রম মন্ত্রণালয় দয়া করে এই শ্রমিকদের জন্য তাদের মালিকদের কাছ হতে পাওয়া লেভী থেকে কিছু অর্থ সমন্ব্য় করে।
গত সপ্তাহে নিগ্রহের শিকার ১৭৯জন বাঙ্গালি শ্রমিককে তাদের নিয়োগকারী কোম্পানি ইতোমধ্যে নতুন আবাসস্থানে নিয়ে গেছে। তারা শ্রমিকদের পাওনা পরিশোধেরও আশ্বাস দিয়েছে যদিও নতুন বাসায় তারা এখন পর্যন্ত বিদ্যুত সংযোগ পায়নি এবং কার্যতই তাদের কোনো খাবার সরবরাহ নেই।
-------------------------------------------------------------------

এখানে বাংলাদেশ দুতাবাসের যে কেরানি তার বাসাভাড়া প্রায় একলক্ষ টাকা। সেইখানে সে এক রুমে থেকে বাকি রুম ভাড়া দিয়ে আয় করে প্রচুর টাকা। অথচ সেই বাসার ভাড়া দেয় বাংলাদেশ সরকার। পরবর্তীতে দুতাবাসের বাকিদের নিয়েও একটা লিখা দেওয়ার ইচ্ছা আছে।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×