somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন বদলের গান...

১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুমনের দিনবদলের তিনটি গান। আমার অসম্ভব প্রিয়। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। বলিষ্ঠ লিরিক আর শ্রুতিমধুর সুরে গানগুলো শ্রোতাপ্রিয়।


তোমাকে অভিবাদন

তোমাকে অভিবাদন প্রিয়তমা
ভয় নেই এমন দিন এনে দেবো
দেখো সেনাবাহিনী বন্দুক নয়
শুধু গোলাপের তোড়া হাতে
কুচকাওয়াজ করবে তোমার সামনে
শুধু তোমাকেই স্যালুট করবে
সারা দিনরাত প্রিয়তমা

ভয় নেই এমন দিন এনে দিবো
বোমারু জংগী যত বিমানের ঝাঁক হতে
বোমা নয় গুলি নয়
চকোলেট টফি রাশি রাশি
প্যারাট্রুপারের মত ঝরবে
তোমার উঠুন জুড়ে প্রিয়তনা
তোমাকে অভিবাদন প্রিয়তমা, প্রিয়তমা

ভয় নেয় এমন দিন এনে দেবো
বন বাদার পেরিয়ে কাটাতার পেরিয়ে
সাজোয়া গাড়ির ঝাক আসবে
বেহালা গিটার বাশি হারমনি বাজিয়ে
শুধু তোমারি তোমারি
দোরগোড়ায় প্রিয়তমা
প্রিয়তমা
...................................................

ইচ্ছে করে...

ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি
একই মাটির উপর অন্য দিকদিগন্ত
অন্য শস্য অন্য রকম ফুল ফুটন্ত
ইচ্ছে করে

অন্য সময় আসুক এবার ইচ্ছে করে
আমার দেশে সবার দেশে সবার ঘরে
ঘরে এবং বাইরে সময় অন্য হবে
অন্যরকম দিনগুলো যে আসবে কবে?
ইচ্ছে করে

ইচ্ছে করে শুনতে আমার অন্য কথা
অন্য রকম শব্দ এবং নিরবতা
অথবা খুব অন্যরকম দিনে রাতে
ইচ্ছে করে অন্যরকম গান শুনাতে
ইচ্ছে করে

ইচ্ছে করে সবার দুহাত ভরে উথুক
সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক
ফুলের চেয়ে ভাতের গন্ধ ইচ্ছে করে
আমার দেশে সবার দেশে সবার ঘরে
ইচ্ছে করে

ফুলগুলোকে তাই বলে কি বাদ দিতে চাই?
শস্য এবং ফুলের জন্য গান গেয়ে যাই.........
ইচ্ছে করে স্বপ্ন ধরুক অন্য মানে
বেঁচে থাকার অন্য কথায় অন্য গানে......
ইচ্ছে করে...........................
......................................................

আমি চাই

আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপঞ্জি
আমি চাইব হুল ফুটবে সৌখিনতার গোলাপপুঞ্জে
আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে
আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে
আমি চাই ঝাড়খন্ডের তীর ধনুকে
আমি চাই ঝুমুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে

আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ
আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ
আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধান সভায়
আমি চাই প্রতিবাদ হবে রক্তপলাশে রক্তজবায়


আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে
আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কন্ঠ ভরে
আমি চাই পুকুর বুজালে আকাশ ভাসবে চোখের জলে
আমি চাই সব্বাই যেনো দিনবদলের পদ্য বলে

যদি বলো চাইছি নেহাত চাইছি নেহাত স্বর্গরাজ্য
আমি চাই একদিন হবে একদিন হবে এটাই গ্রাহ্য।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×