তোমরা এখন কি করছ আমায় ঝেড়ে ফেলে?
তোমরা নিশ্চই ভাল আছ আমি তো নেই!
জানি বইছে ওখানে প্রাণের রনী
কান পাতলেই শুনি কল কল ধ্বনি
তবু আমি নেই তোমাদের সাথে,
বলতে পারি না তোমাদের ভাষে
এই মোর দুঃখ।
অভ্যেস আমারে পঙ্গু করেছে
বহু দূরে আজ আমি তবু তোমাদেরি মনে পড়ে।
আমি নেই তবু দেখি জ্বলন্ত সত্যে
ক্রোধ নিজেরেই পুড়ায় কথা খাঁটি
বলেছে জ্ঞানীগুনী ক্রোধ কর মাটি,
ভালবাসা নর-নারীর কামে নয়, মোহে নয়,
ভালবাস জীবে।
তোমরা থাক সুখে, মিছেই বল ধর্মবানী
বুঝতে থাক মর্মবানী
উপায় যে আর নেই ধনী
মস্তকেতে পোকার খনি
রাগে কর ফোঁসফোঁসানি
ভেবেচিন্তে চালাও সাইকেলখানি
হড়কে গেলে পদখানি, মানবে মোর কথাখানি।
অন্ধজনে দেহ আলো, বেশ বেশ বল ভালো
অন্ধকারে ফোটে আলো,
দেখেছ কি তারে?
বলতে পারো আরো-
"তুমিও বলছ ধারে"।
তাতে কি, বাঃরে, কথা খাঁটি-
প্রজ্ঞা হল সোনার চেয়ে দামী।
ধর্মাধর্ম সকলি ফাউল, চরিত্র গঠনে লাগে নীতি
ধর্ম আসলে সেটাই দুর্নীতি,
ক্যমনে বলছি? ধর্ম করে ভাগাভাগি
ধর্ম বোঝেনা মনের গতি।
স্বস্থি পেতে লাগে না ধর্ম
জিহ্বা যদি করতে পার খাট,
কথা নয় তুচ্ছ, নিজেরে কর ছোট।
নির্বাণ লাভের পরে ভগবান বুদ্ধ বলিল
আমি দেখলাম না যে কাউরে,
তারি প্রতিদ্ধনী লোকনাথ বাবায় শুনি
তোদের ভগবানে আমি দেখিনি।
গুরু বলে সেদিন হবি খাঁটি
জ্বালাবি যেদিন অন্ধকারে জ্যোতি।
দলে দলে নানা যুগাবতারে
দেখেছিল আত্মজ্যোতি এটাই কেবল সত্যি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



