আমার হল শুরু তোমার হল সারা
তোমার নয়নে আমার পথ চলা।
মনে আছে সেদিন প্রথম মোদের হল দেখা
সেই স্মৃতি মনের আয়নায় ছিল যতনে রাখা।
আমার ছবি তোমার ক্যামেরাতে রইল আটকা
প্রথম দিনের প্রথম দেখা হল এক ঝাটকা
আর কি হে হবে থাকতে জনম ছিল শঙ্কা
দৈবাৎ সেদিন এসেছিলে যেথায় ছিলাম কর্ম মগ্না।
তোমার চুলে পরশ বুলাই মনে মনে শান্তি
ভাললাগার কথা তখন মুখে আনতে নাস্তি
একটা উপায় করে দিল তোমার করা ভ্রান্তি
ঘরের মাঝে ফেলে গেলে কান ঢাকা এক টুপি।
তোমায় দেখার খায়েশ মিটে সে উছিলায়
তাই নিয়ে গেলাম আমি তোমার আঙ্গিনায়
মগ্ন তুমি তোমার কাজে ছবি তোলার শখের সাথে
শঙ্কা আছে মনে মনে তোমার পায়ের যোগ্য না যে।
আনন্দ মোর কোথায় রাখি তুমিই যখন আনলে ডাকি
তুমিই যখন বসালে আমায় যতন করে আসনে
সঙ্কা আমার উধাও হল উড়ে গেল আসমানে
ঠোঁটের কোনের একটু হাঁসি বাঁধল কেমন মনটারে।
যাবার আগে বললে আমায়- হব কি তোমার ছবির মডেল?
লজ্জাটারি মাথা খেয়ে রাজি হলাম আধো স্বরে
আরো কিছু থাকতে পারি আরো কতেক তোমার সাথে
উতল মনের অভিসারে ভুলে গেলাম আপনারে।
মোর আনন্দ ঘিরে রইলে তুমি মোর স্বপনে তুমি
তোমার কথাই ভাবতে বসি মনের মাঝে তোমার ছবি
তোমার সাথেই উঠাবসা তোমার সাথেই হাওয়ায় ভাসা
তোমার হাতের পরশ পেয়ে হারিয়ে ফেলি মনের ভাষা।
তুমিই আমার রাজার রাজা মোটর বাইকে চড়ে
তোমার বাইকে উঠে গতি আমায় সওয়ার পেলে,
তুমি রেখো আমায় একই ছাতায় প্রচন্ড ঝড়ে
দোহায় তুমি ফেলো না মোরে ছেড়ো না বিষম দেখে।
সেদিন আমার আনন্দ মন তোমার সাথে মিলব
তোমার ল্যাবে গেলাম আমি তোমার সাথে ঘুরব
কি কারনে তোমার আজি হল অনেক দেরী
জুসের পাত্র পড়ল ঢালি রঙ্গীন পোশাক 'পরি।
আর কি তাই করব রে মন পালটে নিলাম জামা
তাই না দেখে বন্ধু তোমার ভাবল অন্য রকম ভাবা।
ক্যামেরারই ঢাকনা এক ছিল শোকেসের তাকে
যেখানেতে ছিল এসিড বয়াম ছবি তোলার কাজে।
উচ্ছ্বসিত আমি সেদিন গিয়েছিলাম পাড়তে ওটি
হাইরে কপাল ছিল মন্দ লিখেছিল বিধি কপালেতে কি
খোলা ছিল এসিড বোতল জানতে না তো তুমি
পড়ল এসে চোখের প'রে অন্ধ হলাম আমি।
রেখে যাওয়া স্মৃতি আমার জোড়া দেয়া ছবি
বলছিল কি তোমার কানে ভালবাসার দিঠি
তাই বলে কি ভুলে গেলে বিশ্ব দেখার আনন্দ
তোমার নয়নে দেখছি আমি, তোমার জীবন অন্ধ।
আমার জীবনে সব রইল, নেই তুমি সব তাই শুন্য
দর্পনেতে বুঝলাম আমি চক্ষুটি মোর অন্য
কি ছিল মোর জীবনে হারালাম তোমায় ভুবনে
খুঁজেছিলাম তোমায় আমি হয়ে কত হন্য।
ভাঙ্গল আমার ভুলটি সেদিন গেলাম যেদিন সাগর তীর
তোমার হাতে সাদা ছড়ি বসে রইলে হয়ে ধীর
আকাশ ভেঙ্গে পড়ছে বারি মোর চক্ষু দিয়ে ধারা
তোমার চোখেই দেখছি ধরা তোমার জীবন কালা।
কাব্যটি বুঝতে হলে দেখতে হবেঃ
শহীদ ও শুভমিতার কন্ঠে গাওয়া এক জীবন(Ek Jibon) গানটিও বেশ হয়েছে
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



