'প্রত্যাশা' নামক শব্দটিতে আমার আর বিশ্বাস নেই,
নিজের সবটুকু নিংড়ে দিয়ে কারো পানে তাকিয়ে থাকতে আর রুচি হয় না;
আশা পূরণের আনন্দে আপ্লুত হয়ে উচ্ছ্বসিত কথোপকথনকে
আজ আমার বাতুলতা মনে হয়..
নাহ্, আমি নিরাশাবাদী নই,
তবে আমৃত্যু আশা করে হতাশ হতে রাজি নই মোটেও,
আবার রাজি নই নিরাশাকে অম্লানবদনে মেনে নিয়ে
আশাবাদী সাজার ভান করতে-
তাই বুঝি আশা-নিরাশা স্পর্শ করে না আমায় এতটুকু!
অবশ্য তারাও বোধহয় অভিমানী... আমারই মতন;
আশা তাচ্ছিল্যভরে তাকিয়ে থাকে,
আর নিরাশাও মুখ ফিরিয়ে নেয় চরম নির্মমতায়।
হয়তো বা এই আমি-ই এক কালে হতাশ ছিলাম,
কোনো এক খন্ড সময়-স্পর্শে বুনেছি আশার মায়াবী জাল এবং আজ...
.... আজ বুঝি নিজেকে প্রবোধ দেয়ার আড়ালে
বুকের ভাঙন লুকানোর নিষ্ফল প্রয়াসে মত্ত!
হ্যাঁ, হ্যাঁ, আমি আশা করেছিলাম- দু'চোখে হাজারো প্রত্যাশা নিয়ে
চেয়েছিলাম ঐ পথটার দিকে..
অযথা....... অকারণ........
আর বৃথাই চেয়ে চেয়ে দেখেছি আমার প্রত্যাশার ভেঙ্গে চুরমার হওয়া-
অতিক্রান্ত সময়ের সাথে পাল্লা দিয়ে!
কিন্তু আমি সব সয়ে নেবো ঠিকই....... সবটুকু-ই;
শুধু অনুনয়- আর আশা দিও না.... কাউকে না.... কক্ষনো না....
আশা, নিরাশা এবং একজন আমি.... (প্রত্যাশার বছরটিতে দাঁড়িয়ে কিছু ব্যক্তিগত, অপ্রত্যাশিত, গুমোট পংক্তিমালা)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।