বাবা মা বাসায় থাকে ছেলে মেয়েরা চাকুরিতে ব্যাস্ত,তাই খোঁজ খবর নেয়ার জন্য বাসায় একটা মোবইল সেট কিনে দেয়া হয়েছে।বাবা অপারেটিং শেখার জন্য ছেলেকে প্রশ্ন করে,"বাবা তোর নম্বর খুঁজে পাবো কিভাবে?"
ছেলে:বাবা এই দেখো এভাবে।
বাবা:কিভাবে কল শেষে কেটে দেবো?
ছেলে:এই দেখো এভাবে।
বাবা:বাবা আরেকটু দেখিয়ে দে।
ছেলে বিরক্ত হয়ে:বাবা এইতো দেখালাম।
বাবা:শোন,তুই যখন ছোটবেলায় একটা পাখি দেখে জিজ্ঞেস করতি বাবা,এটা কি পাখি,বলতাম চড়ুই,আবার বলতি এটা কি,বলতাম চড়ুই,আবার জিজ্ঞেস করলেও বলতাম বাবা চড়ুই পাখি।কখনো খুব ব্যাস্ত থাকলেও বিরক্ত হতেম না।আর তুই এটুকেই বিরক্ত হয়ে যাস্।
নোট:বাবা মা এর উপর বিরক্ত হতে নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

