somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমেন্ট ব্যান করে 'ওয়াচে' রাখা ফ্রি-স্পীচ অধিকার হরণ

১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ অপক্ষমতার চারণ ভুমিতে পরিণত হয়েছে: সরকার ও বহু কর্পোরেশন মানুষের অধিকার সম্পুর্নভাবে অস্বীকার করে নিজেদের 'কালা-কানুন' চালু করে ফায়দা লুটছে। ৭০% মানুষ এসব কালা-কানুন বুঝতে ও বিশ্লষণ করতে অক্ষম; ফলে, এসব কালা-কানুনের বিপক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না; সময়ের সাথে এসব কালা-কানুন জীবনের অংশ হয়ে যাচ্ছে।

যারা ব্লগিংকে ব্যবসা হিসেবে চালু করেছেন, তারা বুঝতে চেস্টা করছেন না যে, 'ব্লগিং' এর সাথে 'নাগরিকের ফ্রি -স্পীচ' অধীকার জড়িত; এবং নাগরিকের ফ্রি-স্পীচ দেশের সংবিধান এ বর্ণিত ও রক্ষিত। বেশীর ভাগ ব্লগের মালিক ও এডমিনরা 'ফ্রি-স্পীচ' অধিকার বুঝার ও রক্ষার মত দক্ষ নন; তারা নিজেদের ব্যবসা চালু রাখতে যা দরকার তাই করে চলেছেন।

বাংলা ব্লগ শুরু হওয়ার পর, নতুনদের মাঝে লেখার বেশ সাড়া পড়েছিল: নতুনদের ভাবনা-চিন্তা প্রকাশ পাচ্ছিল ব্লগে; কিন্তু বেশীরভাগ ব্লগ তাদের ব্যবসায়িক দিক রক্ষা করতে গিয়ে, এসব নতুন ভাবনা চিন্তার বিপক্ষে অবস্হান নেয়; অনেক অদক্ষ ব্লগারও ব্লগের এডমিন ও মালিকদের পক্ষে চলে যায় নিজের অজান্তে; ফলে, নতুন ভাবনা-চিন্তার লোকদের স্তব্ধ করা সহজ হয়ে যায় ব্লগের মালিকদের।

যারা ব্লগ ব্যবসায় জড়িত, তারা কিছু মতবাদের মানুষের থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন; ফলে, তারা তাদের নিজস্ব ধারার বাহিরের ব্লগারদের কৌশলে স্তব্ধ করে দেয়; এই অপকৌশাল গত ২/১ বছরে অনেক ভালো ব্লগারকে পেছনের সারিতে নিয়ে গেছে, অনেক ব্লগ থেকে দুরে সরে যেতে বাধ্য হয়েছেন।

ব্লগিং মাছ-তরকারীর ব্যবসা নয়; যারা দেশের ঘোলা জলে ব্লগিংকে মাছ-তরকারীর ব্যবসার মতো কন্ট্রোল করছেন, তারা নিজেরাই মাছ তরকারীতে পরিণত হবেন আগামী কয়েক বছরে। যারা ব্লগিংকে নতুন জেনারেশনের ভাব প্রকাশের জন্য সঠিকভাবে চালু করবেন, তারা টিকে থাকবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
২৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×