# পাগল হওয়ার অপেক্ষায় আছি ২#
------ দ্বীপ সরকার
একদা মুঠো ফোনে ভেসে আসলো
প্রিয়,তোকে একটা মৃত্যু উপহার দিতে চাই
কবে থেকে চিল শকুনেরা একটি মৃত্যুর অপেক্ষায়
নীল বৃত্তে যবনিকা পাঠ করছে..
তাৎক্ষনিক আমি আমার ভেতর থেকে খসে খসে
গলে গলে পড়েছি ভয়ানক এক যুগ
বিশ্বাস করো,
ভালোবেসে দেউলিয়া হয়েছে আমার অনুকাব্য
রক্ত মাখা চিঠি এখনো কাব্য করে প্রমান লিপি
সোনালী মহুর্ত এক চুমুকেই কি শেষ হবে
চা কাপের চুম্বুন পাঠ?
তবে আমার মৃত্যু ছুঁয়ে দেখো কতটুকুন বেঁচে আছি আর।
তমিওতো কম বাসনি ভালো
অন্ধকার চিরে প্রাকৃতিক হয়েছো
নিপুন অভিসারে অতি সহজে,
দুই উরুর মাঝখানে নাব্যতা পেয়েছে নদ
সে নদে ডুবে ডুবে চুষে চুষে জাগ্রত করেছি সামান্য সন্ধ্যা
খোঁচা খোঁচা তরুপল্লব, বেহুদ্দ লাজুকতা
উত্তাপ ছেনে বসন্ত এনেছে সুখদ ম্যাসেজ।
বৃন্তচ্যুত হয়েছি বলেই কি দলিত হচ্ছিনা
তোমার দৃষ্টি পৃষ্ঠায় অথবা বনবাদারে?
এর চেয়ে বেশি অভিশাপ দিওনা...
এখন শুধু পাগল হওয়ার অপেক্ষায় আছি
পাবনার হেমায়েতপুর আর কত দুর
মানসিক হাসপাতাল অথবা পাগলা গারদ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



