# মোম গলে আমি জ্বলি #
----- দ্বীপ সরকার
তুমি মোম আমি আগুন
আমি জ্বলবো তুমি গলবে।
প্রকৃতপক্ষে আগুন আর মোম
পার্শ্ববর্তিনী কারো হেরে যাওয়া জিতে যাওয়া;
মোম এক লৌহ নদী ; সংক্রামক নদীতে
প্রেম জল বুদ বুদ করে স্যাঁতসেতে হয় ক্রীড়ানক।
সমূহ উত্তাপে গলে ওঠা ভয়ানক মোম
সংকটকালে ফুৎকারে নিভে গেলো,
মুলত আমাকেই নিভে দিলো সম্ভাব্য জ্বলে ওঠা থেকে।
জানি, আগুন হলো বড্ড দায়হীন এক ঝানু কুকুর,
সীমানা ভেঙ্গে শুধু খামখেয়ালী হয়ে ওঠে;
প্রাগুক্ত বিরহ ওঠানামা করে নিরংকুশ উত্তাপে
থার্মোমিটার জ্বরে বড্ড ক্লান্ত
মানে পুড়ে যাওয়া ' আমাতে তুমি তোমাতে আমি '
মোম গলে আমি জ্বলি
মানুষ বোঝেনা মানুষ বোঝেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



