# বেশ্যা বৃত্তির উপখ্যান #
------ দ্বীপ সরকার
গত কাল ঘোর সন্ধ্যায় শহরের ফুট পাত দিয়ে হাঁটছিলাম
দেখি,রাস্তার পাশে বেশ্যা বৃত্তিকে জোর হাতে কুড়ে নিচ্ছে
দুই যুবতী,লোভাতুর চাহনী আঁকিবুকি খেলছে বিস্তর চারদিকে, বেহিসেবি ঘৃনা আর কলঙ্ক লিপিস্টিকের সাথে
ছুঁই ছুঁই খেলছে সন্ধ্যেবেলার জোনাকীর আলোয়
অভিজ্ঞ চোখ দুটি অনুসন্ধানি আচরনে
জোগাড় করে নিচ্ছে খোড়াক
খানিক অন্ধকারে পারফিউম আর কসমেটিক্স
প্রশ্নবিদ্ধ হতে থাকলো,
তারা কে ?
তারা কার জন্য?
কতিপয় সন্ধ্যা বলে উঠলো,
মানুষের জন্যই তাদের শারীরিক আয়োজন
সমাজের জন্যই অন্য এক সমাজ
উজার করে দিচ্ছে বেহুদ্দ জীবন যাপন।
তারাও মানুষ- হয়তোবা কিছুটা ফানুস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



