চাঁদবালিকা এবং একজন কবি
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তখনো একদলা চাঁদ ঢালছিলো জোসনা,
চোয়ানি খেকো গোঁফওয়ালা লোকটি নামাচ্ছিলো রাত,
গ্রামের মেঠো রাস্তায় শরতগুলো
ঢেলে দিচ্ছিলো চাঁদের শরীর।
এবং ধানক্ষেতে সুবিধা বঞ্চিত শিশির ।
চাঁদনি রাত বলে কথা -তাই
রাস্তার পাশেই বসা ছিলো চাঁদ বালিকা ,
নিতম্ব ছুঁয়ে যাচ্ছিলো ছায়ার চরিত্র
আকাশগুলো সাঁই সাঁই শব্দে আঁচুলে নামছিল তার।
কবি আড়চোখে তাকিয়ে চোখে তুলে নিলো মেয়েটিক-
কবির দৃষ্টির উঠোনে জড়তা মোড়ানো প্রেম
মেয়েটির চোখে খসে পড়ছিলো অনুভূতির রাত।
বালিকাটি হাত বাড়ালে তৈলচিত্রের
এক কপি জোসনা যেনো কবিতা হচ্ছিলো তখন,
উড়ছে উজানে নিঃশ্বাস,
দিঘীর জলে ঢালছে পদাবলীর চন্দন,
অতঃপর কবি বালিকাটিকে কবিতা ভেবে
চাঁদকলম ছুঁয়ে দিলো কপোলে,
কবি কবিতা লিখছে যেনো বালিকাটিকেই লিখছে।
লেখাঃ ২৫/১০/১৬ইং

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন
আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন